চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশায় শুরু, লজ্জায় শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সফর শুরু হয়েছিল টেস্টে ৩৩৩ রানের হার দিয়ে। শেষেরটা ৮৩ রানের। সঙ্গে লজ্জার বিশ্বরেকর্ড হজম। মাঝের ম্যাচগুলোতেও একই অবস্থা। সব মিলিয়ে সাউথ আফ্রিকা সফর যেন হার মানা হারের!

এক ওভারে টানা পাঁচ ছক্কা, সঙ্গে দ্রুততম শতকের রেকর্ড হজম। গোটা সফরে অনেক কিছু হয়েছে, কিন্তু এমন দিন আসেনি। প্রথম টেস্টের পর ইনিংস ও ২৫৪ রানে দ্বিতীয় টেস্ট হারে মুশফিকের দল। ওয়ানডেতেও হার ছিল বিশাল ব্যবধানে। ১০ উইকেটে হার দিয়ে শুরু, পরের দুই ম্যাচে ১০৪ ও ২০০ রানে পরাজয়। ব্যতিক্রম শুধু প্রথম টি-টুয়েন্টি। ব্যবধান ছিল ২০ রানের।

শেষ টি-টুয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ডেভিড মিলার, হাশিম আমলা দলকে ২২৪ রানের সংগ্রহ এনে দেন।

Banglabid

মিলার ২৩ বলে অর্ধশতকে পৌঁছানোর পর ৩৫ বলে শতকে পা রাখেন। টি-টুয়েন্টিতে এটিই দ্রুততম শতক। আগের দ্রুততম শতক ছিল সাউথ আফ্রিকারই রিচার্ড লেভির। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে, ৪৫ বলে।

আমলা এদিন ৮৫ করেন, ৫১টি বল খেলেন। তার ভেতর চার মারেন ১১টি বলে। ছয় একটিতে। তার মানে বাকি ৩৪টি বলে হয় সিঙ্গেল না হয় ডাবল। বাংলাদেশি ব্যাটসম্যানরা যা পারেনই না!

আমলা ফিরে যাওয়ার পর হামলা শুরু করেন মিলার। ৩৬ বলে ১০১ রানে অপরাজিত থাকার দিনে চূড়ান্ত হামলা চালান সাইফউদ্দিনের চতুর্থ এবং ইনিংসের ১৯তম ওভারে। আগের তিন ওভারে ২২ রান দিয়ে দুই ‘দানব’কে (ভিলিয়ার্স, আমলা) ফেরানো সাইফ প্রথম পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করে বসেন! লজ্জার রেকর্ডের মুখোমুখি হতে হতে বেঁচে যান। শেষ বলটি অফস্টাম্পের বেশ বাইরে করেন। মিলার এবার এক নিতে পারেন।

Reneta

অথচ শুরুটা ছিল অন্যরকম। দলীয় সাত ওভারের ভেতর নিজের চার ওভারের কোটা শেষ করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রতিপক্ষকে চাপে রাখতেই একটানা বল করে যান তিনি। এদিনও বোলিংয়ে উদ্বোধন করেন। দুই উইকেট নিয়ে নেন।

এদিন নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পান সাকিব। মাঙ্গালিসো মোসলকে (৫) বোল্ড করেন। অনেকটা আর্ম ডেলিভারির মতো সোজা পড়ে সোজা যায়। হালকা গতিও কমে গিয়েছিল। মোসলে লাইন মিস করে পায়ে লাগান। সেখান থেকে বল লাগে অফস্টাম্পে।

পঞ্চম ওভারের শেষ বলে জেপি ডুমিনিকে (৪) ফেরান ওই সাকিব। ফুল লেন্থের ডেলিভারি সুইপ করতে যেয়ে ‘ফুল’ বনে যান স্বাগতিক অধিনায়ক।

দুই উইকেট নিতে চার ওভারে ২২ রান খরচ করেন সাকিব।

নিজের চতুর্থ ওভারের আগ পর্যন্ত সাইফ বেশ বৈচিত্র্যময় বোলিং করেন। ইয়র্কার, কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে থাকেন। অন্যদিকে তাসকিন, রুবেলরা শুরু থেকেই খরুচে। তাসকিন তিন ওভারে ৪১ দেন। রুবেল চার ওভারে খরচ করেন ৫১।

জবাব দিতে নেমে সৌম্য-ইমরুল আক্রমণাত্মক থাকার চেস্টা করেন। কিন্তু চেষ্টা করলেই তো হয় না, দম থাকা চাই। ইমরুল ছয় রানে রানআউট হওয়ার পর সৌম্য ৪৪ পর্যন্ত থাকেন। ২৭ বলে এই রান করেন তিনি। প্রথম টি-টুয়েন্টিতে করেছিলেন ৪৭। তিন নম্বরে সাকিব এদিনও ব্যর্থ। ৪ বলে ২ করে বোল্ড হন। মাঝখানে রিয়াদ, শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ওই চেষ্টাতে আটকে থাকেন। ২০ বলে রিয়াদ করেন ২৪। সাইফউদ্দিন ২৪ বলে ২২।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

পরবর্তী
চিকিৎসকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন একজন চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সমাবেশে সাংবাদিক ও কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এ হামলা প্রমাণ করলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল: মির্জা ফখরুল

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT