চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশায় কাটলো প্রথম সেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। তাতেও মেলেনি কোনো সাফল্য। টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে রয়েছে শতরানের পথে। লাঞ্চ বিরতি পর্যন্ত ৮৮ রান তুলেছে সফরকারীরা। সাকিব আল হাসানসহ ৫ বোলারকেই ব্যবহার করেছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই জীবন পাওয়া নিশান মাদুশকা ফিফটি পেরিয়ে অপরাজিত আছেন ৫৫ রানে। দিমুথ করুনারত্নে ৩৩ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুতেই এসেছিল সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ইনিংসের ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি নিশান মাদুশকার ব্যাটের বাইরের কানায় লেগে সহজ ক্যাচ ওঠে দ্বিতীয় স্লিপে। কিন্তু হাতে জমাতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৯ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নেন সহজেই।

চট্টগ্রাম টেস্টের মতো সিলেট টেস্টেও প্রথম ইনিংসেও স্লিপে ক্যাচ ছেড়েছিলেন জয়। শূন্য রানে বেঁচে গিয়ে ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন দুইশ রানের জুটি।

বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হলেন পেসার হাসান। নাহিদ রানার জায়গায় সুযোগ হয়েছে তার। হাসানের ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে । প্রায় এক বছর পর টেস্টে ফিরেছেন সাকিব আল হাসান।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টটি সকাল দশটায় শুরু হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ সমতায় শেষ করার লড়াইয়ে দুদল। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজ নিজেদের করেন নেয় স্বাগতিকরা।

ট্যাগ: চট্টগ্রামদ্বিতীয় টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে যুদ্ধ, প্রস্তুতি নেই ইউরোপের: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

পরবর্তী

পাওনা ৫০০ টাকার জন্য ঘরে ঢুকে যুবককে হত্যা

পরবর্তী
সামুদ্রিক সৈকত ও আকাশের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওনা ৫০০ টাকার জন্য ঘরে ঢুকে যুবককে হত্যা

নিরব ভারতীয় পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে পরিচিত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরব এবার ভারতীয় পণ্যের শুভেচ্ছাদূত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT