চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ জ্বলে ওঠা নামিবিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টানা তৃতীয় জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা।  কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘ডি’ রানারআপ নেপাল। আর রানারআপ নামিবিয়া খেলবে গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়াকে মাত্র ৬৫ রানেই প্যাকেট করে ফেলে বাংলাদেশের বোলারা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে মাত্র ২ হারিয়েই জয় তুলে নেয় টাইগার যুবারা।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। স্কোর বোর্ডে কোনো রান জমা পড়ার আগেই প্যাভেলিয়নে ফেরেন পিনাক ঘোষ। ইনিংসের পঞ্চম বলে রিচ কোয়েটজের বলে লোহান লরেন্সের হাতে ধরা পড়েন তিনি। ১৩ রানের মাথায় আবার আঘাত। ৮ রান করে কোয়েটজের দ্বিতীয় শিকার হন সাইফ হাসান।

Banglabid

দ্রুত দুই উইকেট হারানোর পর জুটি বাধেন জয়রাজ সেক ও নাজমুল হোসাইন শান্ত। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন দুজন। জয়রাজ  ৩৪ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত করেন ১৪ রান।

এর আগে জুনিয়র টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে চরম চাপে নামিবিয়া। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ৫০ রানের মধ্যেই প্রথমসারির পাঁচ ব্যাটসম্যান হারিয়ে ধুকতে ধুকতে ৬৫ রানের বেশি তুলতে পারেনি তারা।

ম্যাচের তৃতীয় ওভারে সাইফুদ্দিনের বলে শান্তের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ইফটি-এটন। এরপর পঞ্চম ওভারে রান আউটের শিকার হন নামিবিয়ান ব্যাটসম্যান জেই গ্রিন।

Reneta

দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেটের পতনের পর ৪২ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ৫১ রানের মাথায় সালেহ আহমেদ শাওন লিনডিকে ফেরানোর পর ১৭ রান করা লোহান লরেন্সকে ৫৯ রানের মাথায় ফেরান আরিফুল ইসলাম। একই স্কোরে কার্ল ব্রিটসকে ফেরান সাঈদ সরকার। শেষ ৬ রানে নামিবিয়ার ৫ উইকেটের পতন ঘটে।

বাংলাদেশের হয়ে সালেহ আহমেদ শাওন, আরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।

এক ম্যাচ বাকি রেখেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকাকে ৪৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১১৪ রানে হারায় স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ জ্বলে ওঠা নামিবিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরবর্তী

হঠাৎ জ্বলে ওঠা নামিবিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরবর্তী

শাবানা-খসরু বর্তমানে অপু-শাকিব (ভিডিও)

শাবানা-খসরু বর্তমানে অপু-শাকিব (ভিডিও)

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT