চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ যাত্রীদের অসংখ্য পাসপোর্টসহ চারজন আটক

রাজীব দাস রাজীব দাস
৮:৩৭ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর এক আবাসিক হোটেল থেকে হজ যাত্রীদের প্রায় সাড়ে চারশ পাসপোর্ট আটক করেছে পুলিশ ও হজ ক্যাম্প অফিস। জড়িত সন্দেহে এ চক্রের ৪ জনকে ক্যাম্পে আটকে রাখা হয়েছে। হজে পাঠানোর নাম করে হজ মৌসুমে এরা প্রতিবছর মানবপাচার করে বলে অভিযোগ এজেন্সী মালিকদের।

হজ মৌসুম এলে আশকোনা হজ ক্যাম্পের আশেপাশে গড়ে উঠা আবাসিক হোটেলে হজ এজেন্ট এবং যাত্রীদের আনাগোনা বাড়ে। এসব হোটেল থেকেই চলে বিভিন্ন এজেন্সীর প্রতরণার কার্যক্রমও।

রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হজ ক্যাম্পের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় অভিযান চালায় হলিডে এক্সপ্রেস হোটেলে। হোটেলে অবস্থান করা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় হাজিদের নাম নিবন্ধিত না হওয়া প্রায় সাড়ে চারশ পাসপোর্ট।

হজ অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় নিবন্ধিত নাম কেটে আটককৃতরা নতুন নাম অন্তর্ভুক্ত করায় বলে অভিযোগ করেন এজেন্সী মালিকরা।

ধর্ম মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য রেজাউল করিম উজ্জ্বল বলেন, একটি ব্যক্তির কাছে এতগুলো পাসপোর্ট কিভাবে আসে? এই পাসপোর্টগুলো ব্যবহার করে রাতের অন্ধকারে মানব পাচার হচ্ছে। এই ট্রাভেল এজেন্সির মালিক হচ্ছেন আমাদের যুগ্ম মহাসচিব হাসান জাহাঙ্গিরের ছেলের পার্টনার।

প্রথমে স্বীকার না করলেও পাসপোর্টগুলো তাদেরই বলে পরে স্বীকার করে আটককৃতরা। প্রতারক চক্রের এজেন্ট ওহিদুল আলম ভূঁইয়া বলেন, আমরা জানতে পারলাম কোটা নাকি অতিরিক্ত ঢুকে গেছে। খালি হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমরা হাজিদের চাপে চেষ্টা করতে ছিলাম নামগুলা ঢুকানোর জন্য।

প্রতারক চক্রের আরেক এজেন্ট আবদুল্লাহ আল হাফিজ বলেন, আমার হলো টোটাল ২৭২ জন। মোয়াল্লিম ফিজিও জমা দেয়া আছে ১৫০ জন। আর ৭ জন ডাটা এন্ট্রি করা আছে। যেকোন সময় উনি আমাকে ডাক দিতে পারেন। এই কারনেই প্রতিনিয়ত আমি আসতেছি। পাসপোর্টগুলা আমার সাথে রাখতেছি।

এ ব্যাপারে অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিমানবন্দর থানার এসআই এস এম ফয়েজ বলেন, উনারা বলেন যে উনাদের পাসপোর্ট। এখন হজ অফিস সিদ্ধান্ত দেবে যে এটা কাদের পাসপোর্ট। এখন যদি সিদ্ধান্ত হয় যে ওদের এন্ট্রি নাই, এখানে পরিচালক মহোদয় আসবেন। উনার কথার ভিত্তিতে আইনগত ব্যবস্থা হবে।

ট্যাগ: হজহজ ক্যাম্পহজ ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীতাকুন্ডে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে একজন নিহত

পরবর্তী

গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান টাঙ্গাইলের কৃষকেরা

পরবর্তী

গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান টাঙ্গাইলের কৃষকেরা

গ্রামের স্কুলেও মাল্টিমিডিয়ার ছোঁয়া

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT