চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে আবারও মৃত্যুর মিছিল

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৪ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে ৬, কুমিল্লার দাউদকান্দিতে ৩ ও সাতক্ষীরায় ১ জন নিহত হয়েছেন।

এর মধ্যে শনিবার বেলা ১২টার দিকে গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: নগরীর দেবিশিংপাড়া এলাকার আক্কাস আলী, মেহের চন্ডী এলাকার মাহাবুবুর রহমান, গোদাগাড়ীর আশিয়া।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনা কবলিতরা রাজশাহী থেকে একটি প্রাইভেটকার যোগে গোদাগাড়ির মহিষাল বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।

শনিবার তিন জেলার সড়কে প্রাণহানির খবর হয়তো গণমাধ্যমে এসেছে। তবে এর বহুগুণ খবর গণমাধ্যমে আসে না। যে খবর গণমাধ্যমে আসে সেই সংখ্যাও শঙ্কার। তবুও এমন প্রাণহানি থামাতে যেন কারও দায় নেই। নাহলে একই দিনে ১০ জন মানুষের মৃত্যু সংশ্লিষ্টদের নাড়া দিত।

সড়কে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেসব নির্দেশনা তেমন একটা বাস্তবায়ন করা হয়নি। সেই নির্দেশনা যেমনই চালকবান্ধব, তেমনই সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও কার্যকর। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়নও নেই বললেই চলে! এটা কোনোভাবেই কাম্য নয়।

সড়কে অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহাথিরের খেল খতম? নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে মালয়েশিয়া

পরবর্তী

জেলেই তৎপর জঙ্গিরা, অ্যাপে চলছে কার্যক্রম

পরবর্তী

জেলেই তৎপর জঙ্গিরা, অ্যাপে চলছে কার্যক্রম

দেড় যুগের সংঘাত বন্ধে আমেরিকা-তালেবান চুক্তি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT