চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিচয় পত্রের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের সনাক্ত করা সহজ হবে। 

উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুরোনো জাতীয় পরিচয়পত্র ফিরিয়ে দিয়ে নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন, এর মাধ্যমে নতুন পরিচয়পত্র প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রীর হাতে স্মার্টকার্ড তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার রক্ষার প্রমাণ হলো এই স্মার্টকার্ডের উদ্বোধন। তিনি বলেন, নির্বাচন কমিশন ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস’ – আইডিইএ প্রকল্পের আওতায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কাজ হাতে নেয়। এই প্রকল্পের অধীনে নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সম্বলিত ডাটাবেস বা তথ্যভাণ্ডার তৈরি করেছে।

বর্তমানে সেই ডাটাবেসে ১০ কোটিরও বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত আছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাগরিকের নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার হিসেবে এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্ভরযোগ্যতা লাভ করেছে বলে তিনি জানান।

প্রথম স্মার্টকার্ড গ্রহণের পর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী তাদের স্মার্টকার্ড একে একে তুলে দেন। স্মার্টকার্ড প্রদান শুরু হয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দিয়ে। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ক্রিকেট দলের সদস্যদের মাঝে স্মার্টকার্ড বিতরণের পর প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এর আগে স্মার্ট পরিচয়পত্রকে জাতীয় আমানত উল্লেখ করে একে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করতে নির্বাচন কমিশনের সবাইকে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। পাশাপাশি তথ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিও জাতীয় তথ্যভাণ্ডারের তথ্য সতর্কতা ও যত্নের সঙ্গে ব্যবহারের অনুরোধ জানান তিনি, যেন জনগণের তথ্যের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ন না হয়। এজন্য সব ধরণের কারিগরী সহায়তা প্রদানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

সবার সুবিধার জন্য তাৎক্ষণিক সাহায্যার্থে ১০৫ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলেন সিইসি। ৯ কোটি স্মার্টকার্ড তৈরি ও বিতরণ সময়সাপেক্ষ, প্রযুক্তিনির্ভর বিশাল কর্মযজ্ঞ। এ প্রক্রিয়ায় ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান। 

আন্তর্জাতিক মানের উন্নত কার্ড যেন সরকারি সংস্থার মাধ্যমে অদূর ভবিষ্যতে দেশেই তৈরি করা সম্ভব হয় সেই চেষ্টা চলছে বলে জানান সিইসি। সেদিন দ্রুত কার্ড তৈরি করে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।

ট্যাগ: স্মার্টকার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ নির্মাতার চলচ্চিত্র নিয়ে এশীয় চলচ্চিত্র উৎসব

পরবর্তী

বেনাপোল স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

বেনাপোল স্থলবন্দরের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়দান কি পরদেশ আইনের প্রতি অশ্রদ্ধা নয়?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT