চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিচ্ছেন ৪ হাজার চিকিৎসক: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২১, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

করোনার সংকটকালীন সময়ে রোগীরা যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন ৪ হাজার ২১৭ জন চিকিৎসক।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন, স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন ৪ হাজার ২১৭ জন চিকিৎসক। এছাড়াও করোনার প্রাদুর্ভাবের পর থেকে দেশে এক ঝাঁক চিকিৎসকরা বিনা মূল্যে অনলাইনে জনগণকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

সংকটকালীন এ সময়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আস্ক ডাক্তার (ask doctor) অ্যাপস। ২৬ মার্চ উন্মুক্ত হবার ১ সপ্তাহের মধ্যে বাংলাদেশে গুগলের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরিতে টপ চার্টে চলে এসেছে অ্যাপসটি। প্রতিদিন গড়ে ৭ হাজার মানুষ ফোন কলে ২৪ ঘণ্টা সেবা নিচ্ছেন। যার পেছনে বিনা পারিশ্রমিকে কাজ করছেন প্রায় ১২’শ চিকিৎসক।

আস্ক ডক্টর অ্যাপস মেডিকেল অ্যাডভাইজার ডা. মুহিব্বুর রহমান বলেন, বাংলাদেশ সরকারকে সহযোগিতার অংশ হিসেবে তারা এই অ্যাপসের সঙ্গে যুক্ত হয়েছেন। যেকোনো পেশার মানুষ এই অ্যাপস ব্যবহার করতে পারবেন।

‘ফ্রি ভার্চুয়াল মেডিকেল ক্যাম্প’ নামে অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা পরামর্শ দিচ্ছে বেস্ট এইড। এতে ১৫ জন জুনিয়র এবং ১৭ জন সিনিয়র ডাক্তার রয়েছেন। মানুষ স্বাস্থ্যগত যেকোন সমস্যা নিয়ে বেস্ট এইডের ফেসবুক পেইজে মেসেজ পাঠালে ডাক্তাররা তার উত্তর দিচ্ছেন। সব ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আলোচনা করা যাবে এই প্লাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে। গুরুতর কোন কিছু হলে বেস্ট এইড থেকে ফোন করে পরামর্শ দেয়া হচ্ছে।

বেস্ট এইড এর সিইও মীর হাসিব মাহমুদ জানান, ‘এরই মধ্যে ৭০০ এর অধিক মানুষকে অনলাইনে ফ্রি সেবা দিয়ে আমরা দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকতে পেরেছি। এখানে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন ১৭ জন। যে কেউ যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জরুরি সমাধান পেতে হটলাইনে যোগাযোগ করতে পারেন এই ০১৫৩৩৪৪৩১১৮ নাম্বারে, অথবা ফেসবুক পেইজ www.facebook.com/bestaidbd/ তে।’

দীর্ঘদিন থেকে ফেসবুকের মাধ্যমে সেবা দিয়ে আসা ডেসপারেটলি সিকিং ডক্টরস গ্রুপ যুক্ত করেছে ১০টি হটলাইন নাম্বার। এই গ্রুপে রোগীর যে কোনো সমস্যা ছবি তুলে পাঠালে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন।

ডেসপারেটলি সিকিং ডক্টরস গ্রুপ প্রতিষ্ঠাতা ডা. সাকলায়েন রাসেল বলেন, ‘প্রায় ৩০০ জনের মতো ডাক্তার আমরা এখানে সেবা দিয়ে যাচ্ছি। নিয়ম মেনে যেসব ওষুধ দেয়া সম্ভব সেগুলো দিয়ে দেয়া হচ্ছে।’

২০১৫ সালে যাত্রা শুরু করা ডক্টরোলা তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজটি করে দিচ্ছে।

এছাড়া চিকিৎসকদের পেশাজীবী সংগঠন এফডিএসআর ৬টি শিফটে অনলাইনে সেবা দিচ্ছে। যেখানে রোগী হটলাইন নাম্বারের মাধ্যমে তার সমস্যা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছেন।

এছাড়া ব্যক্তি উদ্যোগেও অনেক ডাক্তার সামাজিক মাধ্যম ফেসবুকে রোগীদের করোনাভাইরাস সম্পর্কে এবং নানান সমস্যা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অনেক ডাক্তার ফেসবুকে নিজের মুঠোফোন নাম্বার শেয়ার করে বলেছেন শারীরিক যে কোন সমস্যায় তাদের ফোন দিয়ে চিকিৎসা সেবা নিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবে রোববার পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৭৭ জন।

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মোকাবিলার পাশাপাশি উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর প্রত্যয়

পরবর্তী

সরোদের সুরে অনন্যার অনবদ্য কত্থক নৃত্য

পরবর্তী

সরোদের সুরে অনন্যার অনবদ্য কত্থক নৃত্য

নিজের নগ্ন ভাস্কর্যকে ‘প্যান্ট’ পরানোয় কৃতজ্ঞ ইনিয়েস্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT