চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বার্থের সংঘাতে উত্তাল ভারতীয় ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

স্বার্থের সংঘাত ইস্যুতে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির অন্যতম সদস্য শান্তা রঙ্গস্বামীর পদত্যাগে নতুন বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। প্রশ্ন উঠেছে রবি শাস্ত্রীর ভারতীয় কোচের পদে নিয়োগ নিয়েও। শুধু শাস্ত্রী নয়, নারী ক্রিকেট দলের কোচ উরকেরি রামনকেও নিয়োগ করেছে কপিল দেবদের সিএসসি। সেক্ষেত্রে রামনকে নিয়েও প্রশ্ন আছে। সব মিলিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট।

স্বার্থের সংঘাতে নাম আছে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদেরও।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘যদি সিএসির সদস্যদেরই স্বার্থের সংঘাত থাকে, তাহলে তারা যে কোচ নিয়োগ করেছে, তারই বা বৈধতা কোথায়? সেক্ষেত্রে কোচ নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে করতে হবে। কারণ বিসিসিআইর নতুন গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে সিএসি সদস্যরাই জাতীয় কোচ নিয়োগ করবে।’

বিতর্কের সূত্রপাত বিসিসিআই’র এথিক্স অফিসারের চিঠিকে কেন্দ্র করে। সিএসির চেয়ারম্যান কপিল দেব ও দুই সদস্য অংশুমান গায়কোয়াড় আর শান্তা রঙ্গস্বামীর স্বার্থের সংঘাত ইস্যুতে চিঠি পাঠান তিনি। তিন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার এক আজীবন সদস্য।

১০ অক্টোবরের মধ্যে স্বার্থের সংঘাতে জড়িয়ে থাকা কমিটি সদস্যদের জবাবদিহি করতে হবে এথিক্স অফিসারের কাছে। কিন্তু কমিটির অন্যতম সদস্য ও ভারতের নারী দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গস্বামী কোনো জটিলতাতেই যাননি। তিনি পদত্যাগ করেছেন।

এক সাক্ষাতকারে রঙ্গস্বামী বলেছেন, ‘গত এক-দু’বছরে মোটে একটা সভা হয় সিএসির। কিসের সংঘাত, সেটা আমি ঠিক বুঝলামও না। তবে আমার অন্য অনেক কাজ আছে। তাই আমি সরে দাঁড়াচ্ছি।’

সেই সঙ্গে তিনি এও জানান, ‘এভাবে স্বার্থের সংঘাতের কথা মাথায় রেখে এখনকার পরিস্থিতিতে সাবেক ক্রিকেটার পাওয়াই বেশ সমস্যার ব্যাপার হবে।’

এদিকে সিএসি সদস্যদের নিয়োগ করেছিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স। তারা কীভাবে স্বার্থের সংঘাত থাকা সাবেক ক্রিকেটারদের বাছাই করলেন?

সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন, তারা কপিল দেব, গায়কোয়াড় ও রঙ্গস্বামীর মধ্যে কোনো স্বার্থের সংঘাত দেখেননি। যদিও তিনি এটাও বলেছেন, স্বার্থের সংঘাতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার এথিক্স অফিসারেরই।

শেষ পর্যন্ত যাই হোক, কপিল দেবদের স্বার্থের সংঘাতের কোপে পরোক্ষভাবে জড়িয়ে গেছে কোচ শাস্ত্রীর ভবিষ্যতও।

ট্যাগ: বিসিসিআইভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবার পিস্তলের গুলিতে পুলিশের ডিসি’র ছেলে নিহত

পরবর্তী

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী
ইভিএমে ভোট-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

আড়াই কোটি টাকার সেতু সচলে ব্যয় আরও সোয়া কোটি

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT