চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বার্থপরদের দলে চান না স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৩, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টোকস মাঠে জিতের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বার্থপর ক্রিকেটারদের দলে চান না, একই সাথে অন্ধকার দূরে ঠেলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে টেস্টে ইংলিশদের পুনরুজ্জীবিত করতে চান। ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর প্রথমবার গণমাধ্যমে দলের পরিকল্পনা নিয়ে এমনটাই জানিয়েছেন বেন স্টোকস।

২০১৭ সালে সাউদ আফ্রিকার বিপক্ষে ১৯০ রানের ইনিংস খেলে ইংলিশ ক্রিকেটে বর্ণিল অধ্যায়ের সূচনা করেছিলেন জো রুট। দলের অন্যতম পারফর্মার হওয়া সত্ত্বেও তার সময়ে নানা চরাই উৎরাই দেখেছে ইংলিশরা। সবশেষ ১৭ ম্যাচে ১ জয়ের পর টেস্টে ভরাডুবি দেখে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান রুট। সপ্তাহ পরে দায়িত্ব নিয়ে পরিকল্পনা দেন স্টোকস।

অন্ধকার মুহূর্ত ভুলে দলকে পুনরুজ্জীবিত করতে চান।
২০১৭ সালে নাইট ক্লাবের বাইরে গ্রেফতার হওয়ার পর ক্রিকেটে ফেরা সহজ ছিল না স্টোকসের। সুযোগ পেয়ে স্বপ্নের মতো ২০১৯ সাল কাটিয়েছেন। ছিলেন ইংলিশরে ২০১৯ বিশ্বকাপ জয়ের রূপকার। অ্যাশেজ টেস্টে ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস তাকে আলাদাভাবে চিনিয়েছে। তবে অ্যান্ড্রু ফ্লিনটফ এবং স্যার ইয়ান বোথামের ট্যাগ গায়ের সাথে লেগে থাকায় কিছুটা আক্ষেপ রয়েছে তার।

‘১৮ বছর বয়স থেকে অ্যান্ড্রু ফ্লিনটফ ও স্যার ইয়ান বোথামের ট্যাগ নিয়ে বেঁচে আছি কিন্তু আমি কখনও তাদের মতো হওয়ার চেষ্টা করিনি৷ আমি বেন স্টোকস৷ কাজের চাপ বাড়বে না কারণ একই পরিমাণ ক্রিকেট খেলব আমি। তবে অগ্রাধিকার বিবেচনায় শীর্ষে থাকবে টেস্ট। সমস্ত শক্তি ব্যয় করব কারণ দলকে জয়ের পথে আনায় আমার বিশাল ভূমিকা রয়েছে।’

মানসিক-স্বাস্থ্যের উন্নতি করতে হবে
‘জীবন এবং খেলা আপনাকে কি ছুঁড়ে দিতে পারে সে সম্পর্কে আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সবসময় নিজেকে তরুণ অনুভব করেছি। সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলা চালিয়ে যাব। যা বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করবে।

দলে নিঃস্বার্থ ক্রিকেটার চাই
ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে স্টোকসের জুড়ি নেই। হার দেখে ফেলা বহু ম্যাচে হাল ধরে লড়াই করে ইংলিশ চ্যানেল পারি দিয়েছেন। সতীর্থদের থেকেও তাই একই মানসিকতা দেখতে চান ৩০ বর্ষী।

‘অনেক কিছুই পরিবর্তন করতে হবে। আমি নিঃস্বার্থ ক্রিকেটারদের চাই যারা জেতার জন্য কি করনীয় তা বুঝে সিদ্ধান্ত নেয়। আমার মতো আরও ১০ ক্রিকেটারকে দলে রাখতে চাই যাদের সেই মানসিকতা আছে।’

অভিজ্ঞ পেসার স্টুয়ার্ড ব্রড ও জেমস অ্যান্ডারসনের দলে ফেরা নিয়ে কথা বলেছেন সদ্য দায়িত্ব নেয়া অধিনায়ক। একই সাথে রুটের সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন স্টোকস।

‘ম্যাচ জেতার জন্য সেরা ১১ ক্রিকেটার নির্বাচন জরুরি। যদি তারা ফিট থাকে, তারা নির্বাচনের জন্য প্রস্তুত কারণ তারা ইংল্যান্ডের দুই সেরা বোলার। তাদের কখনই বিবেচনা না করা বোকামি হবে। সহ-অধিনায়ক হিসেবে নয় রুট আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবে।’

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডব্রডরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোন পথে?

পরবর্তী

ঈদের দ্বিতীয় দিনে যা থাকছে চ্যানেল আইয়ে

পরবর্তী
একটি নারীর সঙ্গে একজন পুরুষের গভীর আলোচনা, পার্কে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিনে যা থাকছে চ্যানেল আইয়ে

রাষ্ট্রপতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT