চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
বিনোদন
A A
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বাংলাদেশের ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরো মার্চ মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে ঐক্য ডট কম ডট বিডি নিবেদিত চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

শনিবার সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা।

বিভিন্ন বয়সের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ  বেলা গড়াতে থাকে, শিল্পীদের সাদা ক্যানভাসগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠতে শুরু করে, ফুটে উঠতে থাকে পতাকা, দেশ ও স্বাধীনতার ছবি।

এবারের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার। এছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

শিশু শিশুদের জন্য চিত্রাঙ্কন করছে, রঙ তুলির সাহায্যে ছবি আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুকিত মজুমদার বাবু বলেন, ‘৫০ পেড়িয়ে ৫১তে এসেছি। যাদের কারণে স্বাধীনতা পেয়েছি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করেছি, তার বাইরে যে ব্যাপারটি ছিল তা হলো এই রঙ-তুলি। রঙ তুলির যে যুদ্ধ, তা আমাদের সেই সময়ে নানাভাবে অনুপ্রেরণা দিয়েছে। পাশাপাশি গান ও নানা কর্মকাণ্ডের ভেতরে আমরা যুদ্ধকে এগিয়ে নিয়েছি। এই ৫১টি বছরে বাংলাদেশ অনেক কিছুই অর্জন করেছে, পাশাপাশি অনেক কিছুই অর্জন করতে পারিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা এখনও তৈরি করতে পারিনি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার তৈরি করতে হবে। ৫১ বছরে যা পারিনি, সামনে পারতে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’

আবদুর রশিদ মজুমদার বলেন, ‘রং তুলি এক সময় আন্দোলনের সময় স্বাধীনতার যুদ্ধকে উজ্জীবিত করেছে। শিল্পীদের যথেষ্ট অবদান রয়েছে যুদ্ধে। আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে না জানাই, তাহলে এই অর্জন অর্ধেক থেকে যাবে। আমাদের উচিত এই গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া’

শিল্পীরা মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্কন ও রং তুলির কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘একাত্তর-মুক্তিযুদ্ধ-স্বাধীনতা, একই মালায় গাঁথা তিনটি শব্দ। মার্চ আসলেই সকলের মন উত্তাল হয়ে ওঠে। রোমাঞ্চে ভরা স্মৃতিগুলো প্রতিদিনই মনে পড়ে। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন প্রত্যেক পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্য। আমরাও প্রতি গ্রামে-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সেটা ছিল প্রাথমিক পদক্ষেপ। সেই পদক্ষেপগুলোই আমাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত বিজয় পেয়েছি। সেই দিনগুলো যখনই মনে পরে। তখন সত্যিই ভালো লাগে।’

মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রং তুলিতে ছবি আঁকছেন নারী ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের আয়োজনে খ্যাতিমান ও ক্ষুদে চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রাংকনসহ থাকছে গান, কবিতা ও স্মৃতিচারণ পর্ব। কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

আমীরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। উপস্থাপনা করছেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও মনামী মেহনাজ।

ট্যাগ: চেতনা চত্বররং তুলিতে মুক্তিযুদ্ধলিড বিনোদনসুরের ধারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস

পরবর্তী

এবার ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

পরবর্তী
নৌকাগুলো ধলেশ্বরী নদীতে অবস্থান করছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়াই আজকের প্রত্যয়: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT