রাজনীতি

সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়াই আজকের প্রত্যয়: কাদের

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি রাজনীতিবিদ একটি সাক্ষাৎকারে বসে আছেন, পটভূমিতে সাদা দেয়াল ও সোফা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়।

শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনেক রক্তপাত ও অশ্রু পথের উপরে হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম, তাহলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…