চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণলতা চুলে বিশ্বকাপ মাতাবেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ভ্যালদেরামো, বেকহ্যামরা খেলার মাঠে যতটা না মাতিয়েছেন, তার চেয়ে কম মাতাননি নিজস্ব স্টাইল দিয়ে নজর কেড়ে। গ্যালারির দর্শক ও বিশ্বের ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকতেন তারা।

ব্রাজিলের নেইমারের প্রসঙ্গটা অবশ্য আলাদা। সেলেসাওদের দলের নিউক্লিয়াস, প্রাণভোমরা তিনি। কেবল স্টাইল দিয়েই মন কাড়েন না, মাঠ মাতার দৃষ্টিনন্দন ফুটবল খেলেই। রাশিয়াতেও মাতাবেন। তার আগেই চুলের নুতন স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে ফেলেছেন।

Banglabid

রাশিয়া বিশ্বকাপে রোববার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যখন নামবে, ভক্তরা নতুন রূপেই পাবেন নেইমারকে। এই নেইমার স্বর্ণলতা চুল নিয়ে আর্বিভূত হবেন মাঠের সবুজ গালিচায়। রোস্তভে বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডকে দেখা যাবে সোনালী চুলে।

সবুজ ঝোপের ওপর স্বর্ণলতা ছেয়ে গেলে ঠিক যেমন একটা অপরূপ মোহনীয় সৌন্দর্য তৈরি হয়, নতুন স্টাইলে নেইমারের মাথাটি দেখাচ্ছে ঠিক তেমনই।

Reneta

মাঠের খেলাতেও নিশ্চয় সোনালী সময় কাটাবেন নেইমার। দলের পারফরম্যান্সে পরিণত বয়সের ছাপ রাখবেন বলে আগেই জানিয়েছেন। এবার সেটিই করে দেখানোর পালা।

ব্রাজিল ভক্তদেরও আশা, নতুন স্বর্ণলতা চুলে বিশ্বকাপে নিজের জাত নতুন করেই চেনাবেন নেইমার। চিরচেনা নেইমারই তো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর, সেই নেইমার নিশ্চয় হবেন আরও বেশি ভয়ঙ্কর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষিদ্ধ শহর নিঝনিতে বিশ্বকাপ অতিথিদের ভিড়

পরবর্তী

‘রেস ৩’ নাকি সালমান, কে কাঁপাচ্ছে বক্স অফিস?

পরবর্তী

‘রেস ৩’ নাকি সালমান, কে কাঁপাচ্ছে বক্স অফিস?

কোস্টারিকাকে থামাল কোলারভের দুর্দান্ত ফ্রি-কিক

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT