চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব নিয়ে ভাবছেন ভারতে আন্দোলনরত কৃষকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
কৃষক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শর্তসাপেক্ষে আলোচনা যে প্রস্তাব আন্দোলনরত কৃষকদের দিয়েছেন; তা গ্রহণ করা হবে কি না- বৈঠক করবেন তারা। রোববার টানা চতুর্থ দিনের মতো কৃষি আইন বাতিল চেয়ে দিল্লির ভেতরে ও বাইরে অবস্থান করছেন কৃষকরা। 

তবে এই আন্দোলনের মধ্যেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘নতুন আইন কৃষকদের জন্য অনেক সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে।’

রোববার ‘মন কি বাত’ নামে তার নিয়মিত অনুষ্ঠান তিনি বলেন, ‘এমন কিছুর চাওয়া কৃষকদের দীর্ঘদিন ধরেই ছিলো। কিন্তু বিভিন্ন দল তার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। এবার তা পূরণ করা হচ্ছে।’

‘‘অনেক বিবেচনার পরে, ভারতের সংসদ কৃষি সংস্কারগুলিকে একটি আইনী রূপ দিয়েছে। এই সংস্কারগুলি কেবল আমাদের কৃষকদের বেচাকেনা করাই নয়, তাদেরকে নতুন অধিকার এবং সুযোগও দিয়েছে। স্বল্প সময়েই তারা সেটা সুবিধাও পেতে শুরু করবে।’’

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিক্ষোভকারীদের কাছে গিয়ে নিশ্চয়তা দিয়ে বলেন, সরকার কৃষকদের সব ধরনের সমস্যা ও চাহিদা বিষয়ে ভাববে।

বিক্ষোভে অংশ নেওয়া ৫০০ প্রতিষ্ঠানের একটি ‘পাঞ্চাব কিসান ইউনিয়ন’- এর প্রেসিডেন্ট রুলদু সিং বলেন, কেন্দ্রের সঙ্গে কিভাবে আলোচনায় বসা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আমরা তখনই তাদের সঙ্গে কথা বলবো, যদি তারা সেজন্য আমাদের আমন্ত্রণ জানায়।

দিল্লির বাইরের নারেলার কাছে সিঙ্গু সীমান্তে অবস্থান করা রুলদু বলেন, কৃষক আইন ছাড়াও তারা বিদ্যুৎ সংশোধনী বিলেরও প্রত্যাহার চায়।

আন্দোলনে হরিয়ানা ও পাঞ্জাবর কৃষকদের সমর্থনে যুক্ত হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশের কৃষকরা।

নতুন আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে।

কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।

নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।

ট্যাগ: কৃষককৃষক আন্দোলনকৃষি আইনভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

’২২ সালের মধ্যে ১১ কোটি মানুষের হাতে স্মার্ট কার্ড

পরবর্তী

নিজস্ব বলয় গড়তে মাই ম্যান দিয়ে কমিটি নয়: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

নিজস্ব বলয় গড়তে মাই ম্যান দিয়ে কমিটি নয়: কাদের

রেকর্ড দিয়ে নিউজিল্যান্ডকে সিরিজ জেতালেন ফিলিপস

সর্বশেষ

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT