চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিনবূহ্য সাজিয়েও গেইলের সামনে অসহায় ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

গেইল ক্রিজে থাকলে উপমহাদেশের অধিনায়করা স্পিন দিয়ে আক্রমণ করতে ভালোবাসে। সাকিব বিপিএল ফাইনালে সেটা তো করলেনই, সঙ্গে সেই আক্রমণটা আট ওভার পর্যন্ত স্থায়ী করলেন। ঢাকা ডায়নামাইটসের এমন স্পিনবূহ্যও আটকাতে পারেনি রংপুরকে। গেইলের ১৪৬ রানে ভর করে তারা ২০৬ রানের স্কোর গড়েছে।

যতক্ষণ স্পিনাররা আক্রমণে ছিলেন, ততক্ষণ গেইল, ম্যাককালাম বেশি নড়াচড়া করেননি। প্রথম আট ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান চার্লসের (৩) উইকেট হারিয়ে ৫১ রান তোলে দলটি। এই সময়ে গেইল একবার জীবনও পান। ২২ রানে থাকার সময় ষষ্ট ওভারে অধিনায়ক সাকিব কাভারে তার ক্যাচ ছাড়েন।

গেইল জীবন পেলে কী হয়, তা সারা পৃথিবী জানে। মিরপুর জানল আরেকবার। ঢাকা ডুবেছে মূলত ওই গেইল আর ম্যাককালাম-ভীতিতে। না হলে ১৫তম ওভারে আবু হায়দার ওভাবে ম্যাককালামকেও জীবন দিতে পারেন না।আবু হায়দার স্লোয়ার কাটার মারেন। ম্যাক ভুলও করেন। বড় শট খেলতে যেয়ে টাইমিং হারান। অন্য দুই ফিল্ডারকে সরে যেতে ইশারা করে আবু হায়দার নিজেই বলের নিচে যান। তাতে মনোযোগ হারান।

গেইল এই আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ৫৭ বলে। ১১টি ছয় আর চারটি চারে শতক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ৬৯ বলে ১৮টি ছয় আর পাঁচটিটি চার মেরে অপরাজিত থাকেন। এটি বিপিএলে গেইলের পঞ্চম সেঞ্চুরি। প্রথম আসরে দুটি ও দ্বিতীয় আসরে একটি শতক হাঁকিয়েছিলেন এই বাঁহাতি। পরের বছর হাঁকান আরও একটি। গত দুই আসরে সেঞ্চুরি পাননি। এবার এলিমিনেটর ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পান।

বিপিএলে এটি গেইলের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল এলিমিনেটর ম্যাচের ওই ১২৬। যেটিতে বিপিএলের আগের সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকান। এদিন বিপিএলে সর্বোচ্চ রানের এবং ছক্কার নিজের রেকর্ড আবার ভাঙলেন।

গেইলের এমন তাণ্ডবের দিনে ম্যাককালামও বসে থাকেননি। ৪৩ বলে ৫১ করে তাকে যোগ্য সঙ্গ দেন।

ঢাকার বোলারদের মধ্যে বেশি ধকল গেছে খালেদ আহমেদের ওপর দিয়ে। দুই ওভারে ৩৯ রান দিতে হয়েছে তাকে। সুনীল নারিন চার ওভারে ১৮ রান দিয়েও দলকে রক্ষা করতে পারেননি। তিন ওভারে ২৬ রান দিয়ে একমাত্র উইকেটটি সাকিবের। আফ্রিদি ৪ ওভারে দিয়েছেন ২৮। পোল্যার্ড দুই ওভারে ৩৩। মোসাদ্দেক তিন ওভারে ৩৩।

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে সৌদি বাদশার ধন্যবাদ

পরবর্তী

২০১৪ সালের মতো আওয়ামী লীগ আবারও জয়ের তথ্য পেয়ে গেছে: ফখরুল

পরবর্তী

২০১৪ সালের মতো আওয়ামী লীগ আবারও জয়ের তথ্য পেয়ে গেছে: ফখরুল

পাঁচ চলচ্চিত্রে শতাব্দী ওয়াদুদ

‘ঢাকা অ্যাটাক’-এর পর আরো পাঁচ ছবিতে শতাব্দী

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT