চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পিনবনে’ লায়ন রাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা স্পিনবনে লায়ন রাজা ম্যাচে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে নাথান লায়নের সময়টা কাটছে উড়ন্ত। ঢাকা টেস্টের পর চট্টগ্রামেও কথা বলছে তার ঘূর্ণি। তাতে দারুণ এক কীর্তি গড়েছেন অজি অফস্পিনার। ১৩০ বছরের পুরনো একটি অজি রেকর্ড ভেঙে দিয়েছেন। সঙ্গে মিলেছে আরও কয়েকটি ব্যক্তিগত অর্জন।

এমনিতেই অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অফস্পিনারের নাম লায়ন। সেটার সঙ্গে যুক্ত হল আরেকটি পালক। মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট।

চলতি সিরিজে মোট ২২ উইকেট হয়ে গেছে লায়নের। দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। এর আগে ১৮ উইকেট নিয়ে দুই টেস্টের সিরিজের এই রেকর্ড দখলে রেখেছিলেন জেজে ফেরিস। এই বাঁহাতি পেসার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দেশের হয়েই টেস্ট খেলেছেন। তবে রেকর্ডটা অজিদের হয়ে গড়েছিলেন।

Banglabid

১৮৮৭ সালে দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেক, প্রথম দুই ম্যাচেই ১৮ উইকেট। অবশ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে অজিদের হয়ে ১৮টি উইকেট নিয়েছিলেন ম্যাকডারমটও। তবে বোলিং গড়ে এগিয়ে রেকর্ডের মালিক ছিলেন ফেরিস। সেটাই ভাঙলেন লায়ন।

দুই টেস্টের সিরিজের আন্তর্জাতিক রেকর্ডটি অবশ্য রঙ্গনা হেরাথের। এই লঙ্কান বাঁহাতি স্পিনার ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩ উইকেট নিয়েছিলেন দুই ম্যাচে।

চট্টগ্রামে লায়ন নিজের একটি রেকর্ডও ছাড়িয়ে গেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন, দুই ইনিংস মিলিয়ে ২৮৬ রান খরচায়। এবার নিলেন ১৩ উইকেট, সেটিও মাত্র ১৫৪ রান খরচ করে। স্বদেশী হিউ ট্রাম্বলের পর অজিদের ইতিহাসে দ্বিতীয় অফস্পিনার হিসেবেও টেস্টে দুবার ১০ উইকেট নেয়ার কীর্তি হল তার।

Reneta

যে পথে ২৯ বর্ষী লায়ন চলতি বছরের সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রহকারীও হয়ে গেলেন। এখন পর্যন্ত ৪৫ উইকেট দখল তার। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৪৪টি করে নিয়ে এখন দুইয়ে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাথান লায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT