চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্থাপত্যে বাংলাদেশ’ সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘স্থাপত্যে বাংলাদেশ’ থিমকে সামনে রেখে শুরু হলো ১১তম ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্থ্যপত্যকে নতুন করে তুলে ধরতেই এবারের বিষয় ‘স্থ্যাপত্যে বাংলাদেশ’ বা ‘আর্কিটেকচার অব বাংলাদেশ’।

মঙ্গলবার এ উপলক্ষে প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেল এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়।

বলা হয়, ১৭ এপ্রিল থেকেই এই থিমটির ওপর ভিত্তি করে গীতিকবিতা, আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেওয়া হবে। প্রতিযোগিরা তাদের কাজ জমা দেওয়ার জন্য সময় পাবেন তিনমাস।

Banglabid

http://www.celebratinglifebd.com ওয়েব ঠিকানায় গিয়ে নিবন্ধন করে প্রতিযোগিরা জুলাইয়ের ৩১ পর্যন্ত তাদেও কাজ জমা দেয়া দিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েব সাইটে।

সংবাদ সম্মেলনে দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী, জীবনের জয়গান উৎসব পরিচালক রাফি হোসেন, প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, স্থপতি চৌধুরী সাইদুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাহফুজ আনাম বলেন, ‘স্থাপত্যে আমাদের দেশ যে কতটা সুন্দর তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। বাংলাদেশের স্থাপত্য নিয়ে সুইজারল্যান্ডে মাসব্যাপী একটি প্রদর্শনী আয়োজন করেছে বেঙ্গল গ্যালারী। যা আগামী ১ বছর বিশ্বব্যাপী ঘুরবে। বিষয়টি শোনার পর আমাদের মনে হয়েছে, এ বিষয়টি আরও ফোকাস করা উচিত।’

Reneta

তিনি আরও বলেন, ‘এ তিনটি ক্যাটাগরি ছাড়াও বরাবরের মতো এবারও আমরা আজীবন সম্মাননা পুরস্কার দেব। যোগ্য লোকের হাতে এটি তুলে দিতে পারাটা আমাদের জন্যও অত্যন্ত সম্মানের।’

এ আয়োজনের অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টার সেন্টারে বই প্রকাশনার আয়োজন করা হয়। এতে গত ২০১৬-১৭ সালের নির্বাচিত আলোকচিত্রসমূহ স্থান পেয়েছে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

২০০৮ সালে প্রথমবার বাংলাদেশ, আমার ভালোবাসা বিষয় নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার প্রথম আসর। এরপর সেলিব্রেটি ওমেনহুড, অদম্য বাংলাদেশ, বাংলাদেশের নদী ও প্রকৃতির জয়গান, তারুণ্যের জয়গান, নারীর ক্ষমতায়ন, সমতায় বসবাস, বাংলাদেশের ঐতিহ্য, পরিবর্তনে তারুণ্য, বৈচিত্রময় বাংলাদেশ বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেইলি স্টারমাহফুজ আনামমোহাম্মদ রফিকউজ্জামানলিড বিনোদনস্ট্যান্ডার্ড চার্টার্ড
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সাউথের ভরাডুবির দিনে সেন্ট্রালের রানোৎসব

পরবর্তী

জুপ সোয়ার্ট মাস্টারক্লাসে নির্বাচিত প্রথম বাংলাদেশী নারী আলোকচিত্রী

পরবর্তী

জুপ সোয়ার্ট মাস্টারক্লাসে নির্বাচিত প্রথম বাংলাদেশী নারী আলোকচিত্রী

শান্তর পর শেষবেলার চমক ‘বোলার’ আশরাফুল

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT