চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকারের শতাধিক প্রতিষ্ঠানে উপ-নির্বাচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

করোনা প্রকোপের মধ্যেই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের শতাধিক প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আজ।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে শুধু জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) এ সব নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। এর মধ্যে চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করবে কমিশন। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া জুডিসিয়াল ম্যাজিট্রেটও নিয়োগ করেছে ইসি। গঠন করা হয়েছে আইনশৃঙ্খলা মনিটরিং সেল। এই সেলের নেতৃত্বে থাকছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি, আর্মড পুলিশ ব্যাটালিয়নের শীর্ষ কর্মকর্তারা এই সেলে কাজ করবেন। তারা নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনকে অবহিত করবেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলে স্থানীয় সরকারের ১০৪ প্রতিষ্ঠানে শনিবার ভোটগ্রহণ করবে ইসি।

Reneta

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চরভদ্রাসন, ফরিদপুর ও গোয়ালন্দ, রাজবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে, চাঁদপুর ও কালাই পৌরসভায় সাধারণ নির্বাচন, সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ, যশোর পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন হবে।

নতিপোতা ও নাটুসহ, দামুরহুদা, চুয়াডাংগা ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ছাড়াও ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদসহ বিভন্ন পদে ৭১টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপ-নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT