চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবেলায় স্টোকসকে হারিয়ে বিপদে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
শেষবেলায় স্টোকসকে হারিয়ে বিপদে ইংল্যান্ড

শেষবেলায় স্টোকসকে হারিয়ে বিপদে ইংল্যান্ড

চার ম্যাচের সিরিজ ড্র করা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু সিরিজ জিততে হলে শেষ ম্যাচে ফল নিজেদের পক্ষেই চাই। সে পথে শুরুতে দেখেশুনেই এগোচ্ছিল ইংল্যান্ড। পরে দ্রুত উইকেট হারাতে থাকলেও রানের যোগান ছিল। যদিও ধীর গতিতেই রান তুলেছে স্বাগতিকরা। কিন্তু দিনের শেষ মুহূর্তের আগে স্টোকসকে সাজঘরে পাঠিয়ে সাউথ আফ্রিকা পাল্লাটা নিজেদের দিকেও ঝুলে রেখেছে।

ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ২৬০ রানে শেষ করেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৩৩ ও নাইটওয়াচম্যান টোবি রোল্যান্ড-জোন্স শূন্য রানে দ্বিতীয় দিনের লড়াই শুরু করবেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে কিটন জেনিংসকে (১৭) হারিয়ে শুরু করে ইংল্যান্ড। সেখান থেকে টম ওয়েস্টলিকে (২৯) নিয়ে ভালোই এগোচ্ছিলেন অ্যালিস্টার কুক। দুজনে ৫৭ রান যোগ করেন। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই কুককে ৪৬ রানে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কেশভ মহারাজ। দ্রুত তাকে অনুসরণ করেন ওয়েস্টলিও।

Banglabid

পরে ডেভিড মালানের (১৮) সঙ্গে ৫২ রানের জুটিতে আরেকদফা প্রতিরোধ গড়েন জো রুট। অধিনায়ক পরে বেন স্টোকসের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে বড় কিছুর পথেই এগোচ্ছিলেন। কিন্তু ৬ চারে ৫২ রানেই থামতে হয় তাকে।

এই পথে ইংল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে চতুর্থ দ্রুততম সময়ে ৫ হাজারি টেস্ট রানে পা রাখেন রুট। টানা ১০ ম্যাচে ফিফটি বা তার বেশি রান করার কীর্তিও গড়েছেন। সেই রেকর্ড গড়ার পথে ছুঁয়েছেন জন এডরিচকে। ১৯৬৯-৭১ সালে এডরিচ ইংলিশ রেকর্ডটি গড়েছিলেন। তবে টানা ১২ টেস্টে ফিফটি বা তার বেশি রান করে এখনো বিশ্বরেকর্ডের মালিক সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

রুট ফিরলেও জনি বেয়ারস্টোকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে এগোচ্ছিলেন স্টোকস। কিন্তু দিনের খেলা এক ওভার বাকি থাকতে ৫৮ রানে স্টোকস সাজঘরে ফিরলে খানিকটা চাপেই পড়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। বেয়ারস্টো অবশ্য দুর্দান্ত ফর্মে থাকা মঈন আলিকে পাবেন শনিবারের লড়াইয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের উপরের অংশ ছিল না

পরবর্তী

পিএসজিতে পৌঁছে নেইমার যা যা বললেন

পরবর্তী
নেইমার

পিএসজিতে পৌঁছে নেইমার যা যা বললেন

ডিমে কীটনাশক ব্যবহারের দায়ে ১৮০টি পোলট্রি খামার বন্ধ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT