চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টুডিও ৪৮’-এর প্রদর্শনী: লাভ এন্ড হোপ, হোপ এন্ড লাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

মানুষ আশায় বাঁচে এবং শেষ পর্যন্ত ভালোবাসাতেই খুঁজে নেয় শান্তি। তাইতো ভালোবাসাই পৃথিবীর শ্বাশত ঠিকানা। আর এই ধারণা থেকেই ‘স্টুডিও ৪৮’ আয়োজন করেছে ‘লাভ এন্ড হোপ, হোপ এন্ড লাভ’ শিরোনামের প্রদর্শনী।

আয়োজকরা জানান: সম সাময়িক অস্থির পৃথিবীতে মানুষ এক ধরনের বিচ্ছিন্নতা ও হতাশার মধ্যে দিয়ে কালাতিক্রম করছে। পুঁজির দৌরাত্ব ও মানুষে মানুষে অবিশ্বাস ও আস্থাহীনতা আমাদের প্রতিনিয়ত এক ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থার সামনে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। ফলত ব্যক্তি মানুষের মধ্যে তৈরি হচ্ছে দোদুল্যমানতা, হতাশা এবং উচ্চাভিলাষী এক আগ্রাসী মনোভাব। মানুষ এর থেকে উত্তরণের জন্য আবার আশ্রিত হচ্ছে তথাকথিত মিথ্যে প্রলোভন ও অবিশ্বাসের ফাঁদে। মানুষ আশায় বাঁচে এবং শেষ পর্যন্ত ভালোবাসাতেই খুঁজে নেয় শান্তি। তাইতো ভালোবাসাই পৃথিবীর শ্বাশত ঠিকানা। তাই আমাদের প্রদর্শনীর শিরোনাম ‘LOVE AND HOPE , HOPE AND LOVE’।

স্টুডিও ৪৮ এর আয়োজনে বসিলা ব্রিজ সংলগ্ন নিজস্ব গ্যালারি ও স্টুডিওতে শুরু হয়েছে ৮ দিনব্যাপী দলীয় শিল্পকর্ম প্রদর্শনী, ‘লাভ এন্ড হোপ, হোপ এন্ড লাভ’।

Banglabid

১১ অক্টোবর বিকাল ৫ টায় প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও ঢাবি চারুকলা অনুষদের সাবেক ডিন আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রসমালোচক মঈনুদ্দিন খালেদ।

প্রদর্শনীতে নবীন প্রবীণ মিলিয়ে ২০ জন শিল্পীর কাজ স্থান পেয়েছে। শিল্পীরা এক্রেলিক, জলরং, ও মিশ্র মাধ্যমে কাজগুলো সম্পন্ন করেছেন। প্রকৃতি ও সমসাময়িক বিষয় , মানবাকৃতি বা মুখাবয়ব এবং লোকশিল্পকে উপজীব্য করে চিত্রিত হয়েছে শিল্পীদের ক্যানভাস। বেশীরভাগ কাজের মধ্যে শিল্পীদের নিজস্ব চিন্তাধারা ও নিরীক্ষার প্রবণতা প্রতিফলিত হয়েছে।

অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন রশিদ আমিন, রাশেদুল হুদা, আলপ্তগীণ তুষার, অনুকূল মজুমদার, ফাহমিদা এনাম কাকলী, রাশেদ সুখন, নাজমুন নাহার কেয়া, ময়েজুদ্দিন লিটন, নারগিস আক্তার লতা, তারেক আমিন, সৌরভ চৌধুরী, মানিক বনিক, মনজুর রশিদ, খালেকুজ্জামান শিমুল, নাঈমুজ্জামান ভূঁইয়া, কাব্য কারিম, তাজরিয়ান তাবাসসুম, ফাহিম চৌধুরী, তর্পণ পাল এবং শ্রীকান্ত রয় সুবীর।

Reneta

এরআগে গত ৬ সেপ্টেম্বের ২০১৯ ‘স্টুডিও ৪৮’-এর উদ্যোগে আয়োজিত হয়েছিলো দিনব্যাপী আর্ট ক্যাম্প। ক্যাম্পে করা শিল্পকর্মগুলো নিয়েই এই দলীয় প্রদর্শনীর আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাব্য কারিমফাহমিদা এনাম কাকলীফাহিম চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবরার হত্যা: অভিযুক্তদের সাময়িক বহিষ্কারে খুশি নয় পরিবার

পরবর্তী

ঢাকায় ‘লাইফ অব পাই’ নির্মাতার নতুন ছবি

পরবর্তী

ঢাকায় ‘লাইফ অব পাই’ নির্মাতার নতুন ছবি

ক্যাম্পাসে রাজনীতি চলবে কিনা সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT