চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের টয়লেটে ১১ ঘণ্টা আটকা বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী!

খোরশেদ আলম খোরশেদ আলম
৭:২৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২১
চাঁদপুর, জনপদ, শিক্ষা
A A
বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী স্কুলের টয়লেটে আটকা পড়েছে, সহপাঠীরা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষার্থী বাকপ্রতিবন্ধী ছাত্রী বিদ্যালয়ের টয়লেটে আটকা ছিল দীর্ঘ ১১ ঘন্টা। স্থানীয়দের সহায়তার মুক্ত হয় সে। এ খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ।

এঘটনায় স্কুল কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অবহেলার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে। স্কুলের আয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার। বৃহস্পতিবার সহপাঠীদের সাথে ক্লাস করছিল। দুপুর ১২টায় স্কুল ছুটির আগে বিদ্যালয়ের টয়লেটে যায় সে। এমন সময় ক্লাস ছুটি হলে টয়লেটে তালা দিতে যায় বিদ্যালয়ের আয়া।

Banglabid

ভেতরে থাকা শিক্ষার্থী তাকে বুঝানের চেষ্টা করলেও বাকপ্রতিবন্ধি হওয়ায় কোন শব্দ করতে পারেনি। টয়লেট ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও তা যাচাই না করেই বাইরে থেকে তালাবদ্ধ করে ফিরে যায় কর্মচারী।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী একে একে সকলেই বাড়ি চলে গেলেও টয়লেটে আটকা পড়ে শারমিন। অবশেষে রাত ১০টার দিকে স্থানীয়দের কল্যাণে মুক্ত হয় সে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির চেয়ে বড় সমস্যা দুর্নীতি তথ্য বিদেশে পাচার হওয়া: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরবর্তী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্যমন্ত্রী বসে আছেন, মুখে মাস্ক ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছর আগের ভিডিও মিলিয়ে দেখতে বললেন তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT