চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য’র মতো সৃজনশীল ও প্রতিভাবান ব্যাটসম্যান কমই পেয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সৌম্য সরকারের মতো সৃজনশীল ও প্রতিভাবান ব্যাটসম্যান কমই পেয়েছে বাংলাদেশ। টাইগার ওপেনারকে নিয়ে এমন মন্তব্য করেছেন কাডানা প্রবাসী ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটো। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সৌম্য সরকার রানে ফিরতে পারছে না ব্যাপারটা মোটেও সুসংবাদ না বাংলাদেশের ক্রিকেটের জন্য । অস্ট্রেলিয়ার মাটিতে, বাউন্সি উইকেটে বিশ্বকাপের মতো আসরে প্রচন্ড চাপে স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে পারে যে ব্যাটসম্যান, অভিজ্ঞতার ভান্ডার শূন্য নিয়েও ম্যাচের পরে ম্যাচ দেশের মান বাঁচানো ইনিংস খেলতে পারে যে ক্রিকেটার… আট-দশ ম্যাচ রান না পেলেই তার ক্লাস নষ্ট হয়ে যায় না ।

সৌম্যর প্রতিভার উল্লেখ করে টিটো বলেন, আমার চোখে বিরল প্রজাতির ক্রিকেটার সৌম্য সরকার। বাাংলাদেশের ক্রিকেটে এমন প্রতিভাবান, সৃজনশীল ব্যাটসম্যান খুব কমই এসেছে ।

Banglabid

বিশ্বাস করেন, বাংলাদেশের ক্রিকেটের প্রায় তিন যুগ আমি দেখেছি । অন্তঃত তিন প্রজন্মের জাতীয় দলের খেলাও দেখেছি । আন্তর্জাতিক খেলায় যে তিন-চারজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখে অসীম আনন্দে ভেসেছি বারবার, মনে মনে ভেবেছি বিশ্বসেরা-রা বাংলাদেশেও জন্মায় – সৌম্য তাদের একজন ।

অথচ, বিস্তর সমালোচনা হচ্ছে তাকে ইংল্যান্ড সিরিজে রাখা হয়েছে বলে । যারা তাকে দলে রাখার বিরোধিতা করছেন তাদের যুক্তিও ফেলে দেয়া যাচ্ছেনা । ইমরুল কায়েসরা যেখানে ভালো করছেন সেখানে ফর্ম হারানো একজনকে মাঠে নামানোর কী দরকার ?

তবু একটা কথা কিন্তু রয়েই যায়, বাংলাদেশ দলকে বিদেশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে খেলতে যেতে হবে আগামীতে যার জন্য প্রয়োজন পড়বে সৌম্য সরকারদের মতো ব্যাটসম্যান ।

Reneta

ইমরুলের যোগ্যতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলি – ইমরুল কায়েসদের শ্রেষ্ঠত্ব উপমহাদেশীয় উইকেটেই চোখে পড়ার মতো, বিদেশের ফাস্ট অথবা বাউন্সি উইকেট কন্ডিশনে অনেক সীমাবদ্ধতা আছে তাদের যা নেই রিয়াদ-সৌম্যদের ।

সৌম্যকে নিয়ে সমালোচনার ব্যাপারে টিটো বলেন, সৌম্য সরকারকে এখনও বিশ্রামে না পাঠানো নিয়ে সমালোচনা হোক কিন্তু তার ক্লাস নিয়ে বাজে মন্তব্য একেবারেই ক্রিকেট অজ্ঞতার পরিচায়ক যা করে দেখাচ্ছেন অনেকেই ।

আমি চাইবো ইংল্যান্ডের বিপক্ষে অন্ত:ত এক ম্যাচে হলেও খেলতে নামানো হোক সৌম্যকে, পারলে দুই ম্যাচ । ইংলিশ পেইস অ্যাটাকের বিপক্ষে ভালো খেলার সম্ভাবনাই বেশি তার ।

মাত্র একটা বড় ইনিংস দরকার সৌম্য সরকারের, আত্মবিশ্বাস ফিরে পেতে । তারপরই স্বাচ্ছন্দ্যে ফেরা হয়ে যাবে তার । প্লিজ, এই কথা শুনে প্রশ্ন করবেন না… ‘আর কত?’

বাংলাদেশে হাজার কোটি টাকা অপচয়কেও ‘মামুলি’ বলে চালিয়ে দেই আমরা, জেনেশুনে হজম করি অজস্র ভুল বিনিয়োগ… সৌম্যর জন্য না হয় আরো দুইটা ম্যাচ অপচয় করলাম, কী এমন ক্ষতি হয়ে যাবে দেশের ক্রিকেটের !

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটসৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাপ-বেটার ঝলমলে জন্মদিন

পরবর্তী

টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৪

পরবর্তী

টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৪

পাকিস্তানকে বাদ দিয়ে উপ-আঞ্চলিক জোট গড়তে চায় ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT