চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি রাজার ‘প্রাইভেট’ ভ্রমণে লাখো ফরাসির বাগড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌদি রাজা সালমান খানিকটা ব্যক্তিগত সময় কাটাবেন, ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরিয়ার একটি সমুদ্র সৈকত তাই শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু সৈকত বন্ধই না, সৈকতে সিমেন্টের বেদি তৈরি করে বসানো হয়েছে লিফট। প্রায় ১০০০ ভ্রমণসঙ্গী নিয়ে সৌদি রাজার ওই ভ্রমণ আয়োজনে বাধ সেধেছে ওই এলাকার নাগরিকসহ ফরাসি জনগণ।

ওই সৈকত বন্ধের প্রতিবাদে প্রায় ১০০,০০০ ফ্রান্সের নাগরিক পিটিশন সই করেছেন। তাদের বক্তব্য সমুদ্রসৈকত ‘সবার জন্য ব্যবহার উপযোগী’ হওয়া উচিত।

রাজার অবস্থানকারী ভিলার পাশের লা মিরানডোলে সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়ায় ক্ষেপেছেন স্থানীয়রা।

Banglabid

তবে সৌদি রাজার এই ভ্রমণকে দেশের হোটেল এবং স্থানীয় অর্থনীতির জন্য সুখবর হিসেবেই অভিহিত কলেন কানের হোটেল ম্যানেজার মাইকেল চেভিলন।

পিটিশনে বলা হয়েছে, অন্যান্য সব প্রাকৃতিক এলাকার মতো, এটিও সবার ব্যবহার উপযোগী হওয়া উচিত। এলাকাবাসী, পর্যটক, ফরাসী, বিদেশী এমনকি যারা হেঁটে যাচ্ছে তাদেরও। রাষ্ট্রের কাছে অনুরোধ আইন তৈরির আগে যেন সবার জন্য সমান মৌলিক নীতি নিশ্চিত করা হয়।

এরই মধ্যে সমুদ্রতটে সিমেন্টের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেখান থেকে রাজার ভিলা অব্দি লিফট তৈরি করা হবে। অবশ্য সৌদিরা বলেছেন তারা গেলেই আবার এসব সরিয়ে ফেলা হবে।

Reneta

ভাল্লুরিসের মেয়র মিশেল সালুকি বলেন, নিরাপত্তার বিষয়টা আমরা বুঝি, বুঝি রাষ্ট্রের আগ্রহের জায়গাটাও। কিন্তু কেউ তো নিজেকে নিজের জায়গা থেকে পুনর্বাসন করতে পারে না।

তিন সপ্তাহের জন্য প্রায় ১০০০ জন ভ্রমণসঙ্গী নিয়ে শনিবারই সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বোয়িং ৭৪৭এস করে নাইস এয়ারপোর্টে পৌঁছান সৌদি রাজা। কাছের লোকজনসহ রাজা সমুদ্রতটের পাশের ভিলাতে থাকলেও, অন্যরা থাকবেন কানের আশপাশের হোটেলে।

ভিলার ৩০০ মিটারের মধ্যে কাউকে না আসারও নির্দেশ দেয়া হয়েছে রাজার ভ্রমণকালীন সময়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি রাজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি রাজার ‘প্রাইভেট’ ভ্রমণে লাখো ফরাসির বাগড়া

পরবর্তী

সমকামীদের অধিকার নিয়ে ওবামার সঙ্গে একমত নয় তার পিতৃভূমি

পরবর্তী

সমকামীদের অধিকার নিয়ে ওবামার সঙ্গে একমত নয় তার পিতৃভূমি

পপ ডিভা মারিয়া’র নতুন জীবন সঙ্গী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT