চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি নারীদের চোখ এখন রেস ট্র্যাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব

হেলমেট মাথায় পার্ল সিলভার রঙের স্পোর্ট সেডান নিয়ে রানা আলমিমোনি রিয়াদ পার্কের চারপাশে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়ির ইঞ্জিনের গর্জন আর টায়ার ঘষার আওয়াজের সাথে তার পেছনে তৈরি হয়েছিল ধুলার মেঘ।

যা কয়েক সপ্তাহ আগেও সৌদি নারীদের জন্য ছিল অকল্পনীয় এক বিষয়। গতিপ্রেমী নারী গাড়িচালকরা খুবই রক্ষণশীল এই মরুর দেশে মুখ ফিরিয়ে রাখতে বাধ্য ছিল। কিন্তু পরিস্থিতি বদলেছে গত জুনে গাড়িচালানোয় নারীদের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকে।

যা ছিল ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানের আলোচিত নারী স্বাধীনতার কয়েকটি ধাপের একটি।

৩০ বছর বয়সী আলমিমোনির মটর রেসিংয়ে আগ্রহ প্রবল। সৌদি আরবে তিনি নতুন বোধ তৈরি করছেন বা বলা যায় লিঙ্গগত ভুল ধারণা ঠিক করছেন। অনেকেরই ধারণা নারী ড্রাইভাররা শুধু উজ্জ্বল রঙের কারই পছন্দ করে।

তিনি বলেন, আমি গতির আরাধনা করি, আমি গতিকে ভালোবাসি। আমার স্বপ্নের কারের গতি ৫০০ হর্সপাওয়ার। নারীদের শুধু গোলাপী রঙের কিউট কার পছন্দ করার বিষয়টি এখন মিথ।

আলমিমোনি জানান, সরকারের কাঙ্ক্ষিত সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করছিলেন, যে সিদ্ধান্ত নারীদের সুযোগ করে দেবে রেসিং লাইসেন্স পেতে। আর তাহলেই নিজের আবেগ পূরণ করতে মটর স্পোর্টস কম্পিটিশনে অংশ নিতে পারবেন।

Reneta

সৌদি আরবে দ্রুতগতিতে কার চালানো কিংবা ড্রিফট করা (দ্রুত স্টিয়ারিং ঘোরানো যাতে কার স্লিপ করে বা ঘোরে) ভয়াবহ এক ধাপ। যেটা পাবলিক প্লেসে করা অবৈধ। তবে দিরাব পার্কে নিয়ন্ত্রিত পরিবেশে অনেকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তা করতে পারে।

ওই পার্কের ইন্সট্রাক্টর ফারাহ আল জারবা বলেন, আমাদের কাছে বেশিরভাগ মেয়েই জানতে চায় ড্রিফটিং বিষয়ে। কিভাবে ড্রিফটিং শেখা যায়, কোন কারে তারা শিখতে পারবে এবং শিখতে কতটা সময় লাগবে ইত্যাদি।

অনেক নতুন ড্রাইভারও ন্যাশনাল মটর ফেডারেশনের প্রথম নারী সদস্য আসেল আল হামাদের থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন। স্কিনি জিন্স আর হার্লি ডেভিডসনের টি শার্টে অনেক নারীই এখন রিয়াদ ড্রাইভিং স্কুলে মটর বাইক চালানোর ট্রেনিং নিচ্ছে।

রিয়াদের ৫৭ বছর বয়সী বিশ্ববিদ্যালয় অধ্যাপক নাগওয়া মওসা বলেন, আমার মনে হয় না আমি আর সৌদি আরবে আছি। কিন্তু আমি সৌদি আরবের রাস্তায় খুব দ্রুত অনেক নারীকে ওভারটেক করতে এবং খুব জোরে গাড়ি চালাতে দেখতে চাই না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবসৌদি নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর কড়া প্রতিক্রিয়ায় পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ

এপ্রিল ১০, ২০২৬

দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT