চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ক্রাউন প্রিন্সের ‘বেপরোয়া আচরণে’ এবার যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
সৌদি ক্রাউন প্রিন্সের বেপরোয়া আচরণের কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক পদক্ষেপে শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানালেও এখন গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ‘শঙ্কা ক্রমেই বাড়ছে’ জানিয়ে তা ‘যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষতি করতে পারে’ বলে যুক্তরাষ্ট্র মনে করে।

নিউইয়র্ক টাইমসের বরাতে আলজাজিরা জানায়, পেন্টাগন ও গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন কূটনীতিকদের মনোভাবও একই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান: ক্রাউন প্রিন্স সালমান সম্ভাব্য পরিণতির ব্যাপারে যথেষ্ট বিবেচনা ছাড়াই বেপরোয়া আচরণ করছেন।

ক্রাউন প্রিন্স সালমানকে তার বাবা কিং সালমান গত জুনে ক্ষমতার পরবর্তী উত্তরসূরি ঘোষণা করেন। এরপর থেকেই ক্ষমতা পাকাপোক্ত করতে ‘বেপরোয়া’ হয়ে উঠছেন ক্রাউন প্রিন্স।

ইতোমধ্যে ‘দূর্নীতি বিরোধী অভিযান’ চালিয়ে ৪ নভেম্বর বেশ কয়েকজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তাকে আটক করা হয়। আটকদের মধ্যে ১১ জন ক্যাবিনেট মন্ত্রী, ক্ষমতাধর ব্যবসায়ীরাও রয়েছেন। এছাড়া ইতোমধ্যে দু’জন সৌদি প্রিন্সের মৃত্যুর খবরও গণমাধ্যমে এসেছে।

এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন। সৌদি রাজধানী রিয়াদের টেলিভিশন থেকে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ইরান এবং হেজবুল্লাহর তার দেশের আভ্যন্তরিণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

Reneta

এখনও সৌদি আরব থেকে ফিরেননি হারিরি। লেবাননের অভিযোগ, ইচ্ছার বিরুদ্ধে হারিরিকে আটক করে রেখেছে রিয়াদ। সৌদি আরব জোর করে হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে বলে অভিযোগ হেজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর।

নিউইয়র্ক টাইমসকে বলা স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তার এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতর অনৈক্যেরই প্রতিফলন। এর আগে সৌদি আরবে এই গণগ্রেপ্তারের প্রশংসা করেছিলেন ট্রাম্প।

টুইটার বার্তায় ট্রাম্প বলেছিলেন: সৌদি আরবের কিং সালমান ও ক্রাউন প্রিন্সের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, তারা স্পষ্টভাবেই জানে তারা কী করছে। এদের কেউ কেউ তাদের দেশকে কয়েক বছর ধরে শোষণ করছে।

২০১৫ সালের জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ বিন সালমান। তার সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে ‘অপারেশন ডিসিসিভ স্টর্ম’ পরিচালনা, যাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে এই যুদ্ধে সাফল্যের দেখা পাচ্ছে না সৌদি জোট। এখনও রাজধানী সানা দখলে রেখেছে হুতিরা, উত্তরাংশের নিয়ন্ত্রণও তাদের হাতে। আড়াই বছরেরও বেশি সময় ধরে সংঘাতের আঘাত সইতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। এখন পর্যন্ত ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ২০ হাজারেরও বেশি। দুর্ভিক্ষের সম্মুখিন দেশটি, রয়েছে কলেরার মারাত্মক মহামারি। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মাধ্যমে ‘সরাসরি সামরিক আগ্রাসনের’ জন্য ইরানকে অভিযুক্ত করছে সৌদি আরব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাউন প্রিন্সমোহাম্মদ বিন সালমানযুক্তরাষ্ট্রসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

জুলাই ২৫, ২০২৬

শেরপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে’, সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল

জুলাই ২৫, ২০২৬

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT