চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে’, সোনম ওয়াংচুকের ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক অভিযোগ করেছেন, দিল্লি হাইকোর্ট তাকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিলেও রাষ্ট্রীয় মালিকানাধীন সফদরজং হাসপাতাল কয়েক ঘণ্টা তাকে বের হতে দেয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, হাইকোর্টের লিখিত আদেশ হাতে পাওয়ার পরই তাকে স্থানান্তর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক দলের সমর্থনে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন ওয়াংচুক। চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশনার পর গত ১৮ জুলাই সকালে পুলিশ তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। পরে ২১ জুলাই হাইকোর্টের নির্দেশে তাকে গুরগাঁওয়ের বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়।

শুক্রবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ৫৯ বছর বয়সী ওয়াংচুককে সফদরজং হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। নীল রঙের শার্ট ও সাদা প্যান্ট পরা ওয়াংচুককে বলতে শোনা যায়, ‘তাদের বলুন আমাকে গ্রেপ্তার করতে। আমি একজন স্বাধীন নাগরিক।’ তিনি আরও বলেন, অনশনের ২৫তম দিনে তাকে তিন ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি অভিযোগ করেন, তাকে হয়রানি করা হচ্ছে। মানসিক চাপের কারণে যদি তার মৃত্যু হয়, তাহলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। জবাবে উপস্থিত এক পুলিশ সদস্য বলেন, তারা তাকে হয়রানি করছেন না। ভিডিওতে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোকেও পুলিশের রূঢ় আচরণের অভিযোগ তুলতে দেখা যায়।

একপর্যায়ে হাসপাতালের এক কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ওয়াংচুক বলেন, ‘আপনি কি ডাক্তার, নাকি কসাই?’ এরপরও তিনি হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যান।

Reneta

পরে তাকে হাসপাতালের মেঝেতে শুয়ে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। তখন উপস্থিত একজন কর্মকর্তা জানান, রোগী স্থানান্তরের বিষয়ে দিল্লি হাইকোর্টের লিখিত আদেশ তখনও হাসপাতালের হাতে পৌঁছেনি।

এর জবাবে ওয়াংচুক বলেন, ডিজিটাল মাধ্যমে সারা বিশ্ব আদালতের আদেশের কথা জেনে গেছে, শুধু হাসপাতাল কর্তৃপক্ষই তা জানে না।

মেদান্তা হাসপাতালের শয্যা থেকে ধারণ করা আরেকটি ভিডিওতে ওয়াংচুক দাবি করেন, আদালতের নির্দেশ দুপুর ২টার দিকে জারি হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তা তার কাছে পৌঁছানো হয়নি। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে আদেশটি বিলম্বে দেওয়া হয়েছে, যাতে তিনি হাসপাতাল ছাড়তে না পারেন। তিন ঘণ্টা আটকে রাখার পর তাকে নিজের জিনিসপত্র গুছিয়ে শারীরিকভাবে লড়াই করে বের হতে হয়েছে। এমনকি প্রতিবাদ হিসেবে হাসপাতালের মেঝেতেও শুয়ে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ওয়াংচুকের অভিযোগ নাকচ করেছে সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, ভিডিওটি হাসপাতালের ভেতরের এমন একটি এলাকায় ধারণ করা হয়েছে, যেখানে ভিডিও করা নিষিদ্ধ। হাসপাতালের ভাষ্য, ভিডিও ধারণের সময় পর্যন্ত দিল্লি হাইকোর্টের লিখিত আদেশ তাদের হাতে পৌঁছায়নি। সে সময় ওয়াংচুক গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হাসপাতাল ছাড়তে অনড় ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, হাইকোর্টের লিখিত আদেশ পাওয়ার পর একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওয়াংচুককে আনুষ্ঠানিকভাবে মেদান্তা গুরগাঁও হাসপাতালের চিকিৎসক দলের কাছে হস্তান্তর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি হাইকোর্টভারতসোনম ওয়াংচুকহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা আমাদের গোলমুখে একটিও শট নিতে পারেনি: স্পেন কোচ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT