চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ‘সন্ত্রাসী’ সন্দেহে ৯ মার্কিন নাগরিক আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে সন্ত্রাসী সন্দেহে ৩৩ জনকে আটক করেছে দেশটির পুলিশ। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দৈনিক সৌদি গেজেট পত্রিকা।

পত্রিকাটি জানায়, গত ২৫ জানুয়ারি সন্দেহভাজন চার মার্কিনিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারপর গত চারদিনে আটক করেছে আরো পাঁচজনকে।

সৌদি আরব একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার একদিন পর এই আটকের খবর প্রকাশিত হলো।

Banglabid

আটক ৩৩ জনের মধ্যে ৯ আমেরিকান ছাড়াও রয়েছেন ১৪ সৌদি, তিন ইয়েমেনি, দুই সিরিয়ান, এক ইন্দোনেশিয়ান, এক ফিলিপিনো, এক আমিরাতি, এক কাজাখ ও এক ফিলিস্তিনি।

তবে এই সন্দেহভাজনরা জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি গেজেট। বেশ কয়েক মাস ধরে সৌদিতে আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএস।

মার্কিনিদের আটকের বিষয়ে অবগত রয়েছে রিয়াদের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ওয়াশিংটন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি তারা।

Reneta

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেছেন, সৌদি আরবে কিছু অভিযোগে কয়েকজন আমেরিকানকে আটকের বিষয়ে আমরা অবগত। পররাষ্ট্র দফতর তার দায়িত্ব পালন করছে। গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

২০১৫ সালের এপ্রিলে আইএস সন্দেহে অভিযান চালিয়ে ৯৩ জনকে আটক করে সৌদি নিরাপত্তাবাহিনী।

এর আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব জুড়ে সন্ত্রাসী হামলা চালাতে ৫৩২ জন আইএস সদস্য প্রস্তুতি নিচ্ছে। এর পরই নিরাপত্তা জোরদার করার পাশপাশি আটক অভিযান শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT