চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:১১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
প্রবাস সংবাদ
A A
বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের গৌরবময় মহান বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

রোববার রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা শাখার প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনালে ব্যাডমিন্টন দ্বৈত খেলার চ্যাম্পিয়ন হয়, সৌদি প্রবাসী সাইফুল ও রাসেল। টুর্নামেন্টে রানার্স আপ হয় প্রবাসী ইমাম হোসেন ও আবুল বাশার।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, রিয়াদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৩৮টি দলের ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে, টুর্নামেন্ট শুরু হয় গত ২৩ ডিসেম্বর।

অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, আমরা এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পাশাপাশি জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানার জন্য এটি আমাদের জন্য এক অনন্য সুযোগ। নতুন প্রজন্মকে জাতির পিতার জীবনের সাথে পরিচয় করে দেয়ার লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন, বই পড়া কর্মসূচী, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রিয়াদের আওয়ামী পরিষদ ও রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের উদ্যোগে স্থানীয় প্রবাসীদের নিয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১ জানুয়ারি।

রিয়াদের বিপুল সংখ্যক প্রবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তারা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। রাষ্ট্রদূত বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।

ট্যাগ: রিয়াদসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আশরাফকে স্মরণ

পরবর্তী

ভ্যাকসিন নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

পরবর্তী
জন আব্রাহাম ও তার স্ত্রী সস্ত্রীক করোনা আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

বিএনপির সমাবেশে পুলিশি নিরাপত্তা ও জনতার উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ১৪৪ ধারা: অন্য স্থানে বিএনপির সংক্ষিপ্ত সমাবেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT