চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৮:৫১ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র-সহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে।

স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীদের মধ্যে বইছে ঈদের আনন্দ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেও ঈদ আনন্দের কোন কমতি ছিল না। স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন স্থানীয় এবং প্রবাসীরা।

এছাড়াও হজব্রত পালন করতে আসা হাজিরা মুজদালিফা ময়দানে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছে প্রথম দিন বড় শয়তানকে ৭টি কংকর নিক্ষেপ করছেন। এভাবে আরো তিন দিন মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে তিনটি শয়তানকে কংকর নিক্ষেপ করবেন হাজিরা।

সৌদি আরবে স্থানীয় এবং প্রবাসী নাগরিকদের মধ্য থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এবছর হজব্রত পালন করেছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কাউন্সিলর( শ্রম) মোঃ আমিনুল ইসলামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ বছর হজ পালন করেছেন বলে জানা গেছে।

Reneta

গতকাল হাজিরা  আরাফাতে  থেকে মুজদালিফায় পৌঁছে রাত্রিযাপন করে আজ সকালে ফজরের নামাজ আদায় করে মিনায় এসে  শয়তানকে ৭টি কংকর নিক্ষেপ করা পর্যন্ত কোন ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।তবে অনুমতি ছাড়া হজব্রত পালন করার চেষ্টা করায় ১৬০ জনের অধিক স্থানীয় এবং প্রবাসীকে আটক করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি সরকার প্রথম থেকেই সতর্ক করে দিয়েছিল অনুমতি ছাড়া কাউকে হজব্রত পালন না করতে। একদিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধ অন্যদিকে সৌদি সরকারের কঠোর নির্দেশনার কারণে বহির্বিশ্ব থেকে এবার কেউ হজ পালন করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ-উল আযহাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT