চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির হাজার হাজার সৈন্য আটকের দাবি হুতি বিদ্রোহীদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি-হুতি বিদ্রোহী-সৈন্য আটকের দাবি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়ে বহু সৈন্য ও গাড়ি আটকের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এক বিবৃতিতে দলটির এক মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম জানিয়েছেন, ওই হামলায় সৌদি সামরিক বাহিনীর তিনটি ব্রিগেড আত্মসমর্পণে বাধ্য হয়েছে।

অবশ্য এ দাবি এখনো স্বীকার করেনি সৌদি কর্তৃপক্ষ।

Banglabid

প্রায় দু’সপ্তাহ আগে সৌদি আরবে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উত্তোলন ও পরিশোধন কোম্পানি সৌদি আরামকোর দুটি প্রধান স্থাপনায় হামলার দায় নিয়েছিল হুতি বিদ্রোহীরা। হামলায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছিল আরামকোর একটি তেল খনি।

গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টার দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত সৌদি আরামকো’র আবক্বাইক্ব এবং খুরাইসে অবস্থিত দু’টি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় আগুন লেগে যায়।

আরামকোর শিল্পাঞ্চল নিরাপত্তা বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

Reneta

হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এবং সৌদি সরকার এই দাবি মানতে নারাজ। হামলার জন্য দেশ দু’টির সরকার ইরানকে দায়ী করছে।

অবশ্য ইরান হামলায় যে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

আরামকোর স্থাপনায় হামলার রেশ কাটতে না কাটতে আবারও সৌদি আরবে হামলা চালিয়ে বহু সৌদি সৈন্য আর গাড়ি আটকের দাবি করল হুতি বিদ্রোহীরা। নাজরানের এই হামলায় নিজস্ব ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন হুতি মুখপাত্র।

হুতি পরিচালিত আল মসিরাহ টেলিভিশন জানিয়েছে, হুতিরা সৌদি সেনাবাহিনীর ‘কয়েক হাজার’ সেনা সদস্য আটক এবং কয়েকশ’ সাঁজোয়া যান জব্দ করেছে। অনেক সৌদি সেনা হামলায় মারা গেছে বলেও জানানো হয়।

আল-মসিরাহ টিভিতে হুতিদের পক্ষ থেকে কর্নেল ইয়াহিয়া সারিয়া জানান, সৌদি বাহিনী সংঘাত শুরু হওয়ার পর থেকে এ যাবতকালের সবচেয়ে বড় এ হামলায় ব্যাপক পরিমাণ জানমালের ক্ষতির মুখে পড়েছে।

যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে স্থানীয় সময় রোববার আল-মসিরাহতে প্যারেড করিয়ে দেখানো হবে বলেও জানান তিনি।

কিন্তু সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব দাবি নিশ্চিত করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেনইয়েমেন - সৌদি হামলাইয়েমেন গৃহযুদ্ধসৌদি আরবহুতি বিদ্রোহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদ্রিদ ডার্বি: উত্তেজনায় শুরু, নিষ্ফলে শেষ

পরবর্তী

সম্রাটের গ্রেপ্তারের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার: কাদের

পরবর্তী

সম্রাটের গ্রেপ্তারের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার: কাদের

স্বরাষ্ট্রমন্ত্রী-ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান

চলমান অভিযান আইন অমান্যকারী সবার বিরুদ্ধে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT