চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ ডিসেম্বর জনসভার অনুমতি চায় ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৭ ডিসেম্বর জনসভা আয়োজনে পুলিশি অনুমতির ব্যবস্থা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

লিখিত আবেদনে তিনি বলেন, সকল জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে রাজধানী শহরসহ সকল শহর, নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য স্থানে জনসভা করা নির্বাচনী প্রচারণার অনিবার্য অংশ হিসেবে পালিত হয়ে আসছে। তাই আমরা জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকার পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছিলাম।

কিন্তু গত রাতে (শনিবার) পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর বিজভীকে ফোন করে জানানো হয়, ২৪ ডিসেম্বরের পর ঢাকায় কোনো জনসভা করার অনুমতি দেওয়া হবে না। পুলিশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নির্বাচনী আইন আরপিও’র সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং আমাদের নির্বাচনী প্রচারণার যৌক্তিক ও আইনানুগ অধিকার থেকে বঞ্চিত করার সামিল।

তিনি বলেন, আমরা যেন ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে পারি সে মর্মে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে নজরুল ইসলাম খান বলেন, সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং আস্থার প্রতীক। বিশ্বের বহু দেশে শান্তি স্থাপনে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে সহযোগিতা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে।

নজরুল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা অব্যাহত রয়েছে। আজ সকালে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী কর্নেল (অব.) বাহারকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশ উপস্থিত থাকলেও বিএনপি নেতাকর্মীদেরই আটক করেছে। এটা দুঃখজনক ঘটনা।

‘‘নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহান চর জব্বার এলাকাতে গেলে আওয়ামী লীগ হামলা করে। আটক করা হয় বিএনপির প্রার্থীদেরই।’’

তিনি আরো বলেন, এছাড়াও কুমিল্লার মুরাদনগর, নাঙ্গলকোট, দেবীদ্বার ও ফরিদপুরের সালথা থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে। এজন্য তাদের প্রত্যাহার দাবি করেছে ঐক্যফ্রন্ট।

ট্যাগ: ইসিএকাদশ জাতীয় নির্বাচনজাতীয় ঐক্যফ্রন্টনজরুল ইসলাম খানবিএনপিসমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ফিরছেন এরশাদ

পরবর্তী

মাশরাফীর এমন আহ্বানে অন্যদের বন্ধ চোখ খুুলুক

পরবর্তী

মাশরাফীর এমন আহ্বানে অন্যদের বন্ধ চোখ খুুলুক

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT