মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে সোমবার দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার হুসেইন মুহম্মদ এরশাদ- এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সোমবার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্স এর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তার সফর সঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি।
এরআগে গত ১০ ডিসেম্বর তিনি ‘মেডিকেল চেক-আপে’র জন্য ‘এসকিউ ৪৪৭’ বিমানযোগে সিঙ্গাপুরে গিয়েছিলেন।









