চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোলারি: রিয়াল সমর্থক, মেসির ফ্যান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে অস্থায়ী কোচ হিসেবে সান্টিয়াগো সোলারিকে নিয়োগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে খেললেও বার্সেলোনার লিওনেল মেসির প্রতি সবসময়ই শ্রদ্ধা নিবেদন করেছেন সোলারি। তিনি রিয়াল মাদ্রিদ সমর্থক হলেও মেসির একজন বড় ফ্যান!

সান্টিয়াগো বার্নাব্যুর ‘কাস্তিয়া’ নামে পরিচিত রিয়ালের ‘বি’ দলের কোচ হওয়ার আগে একটি দৈনিক পত্রিকার নিয়মিত কলামিস্ট ছিলেন এ আর্জেন্টাইন। স্বদেশি তারকার প্রতিভার বিষয়টি নিজের একাধিক লেখায় তুলে ধরেছেন সোলারি।

একটি লেখায় সোলারি বলেছিলেন, ‘যেভাবে ঝড়, বিদ্যুৎ বা হারিকেন বায়ুমণ্ডলীয় ঘটনাগুলো ঘটে, একই অবস্থা হয় মেসির স্কোরের ক্ষেত্রেও। মেসি যখন বল ধরেন তখন প্রতিটি সময় পৃথিবী কেঁপে ওঠে, প্রত্যেকেই নীরব থাকে, প্রতিদ্বন্দ্বী কোচরা কাঁধের মধ্যে তাদের মাথা ডুবিয়ে রাখে এবং তাদের হাত পকেটে রাখে। দেখে মনে হয়, তারা ওই ব্যক্তি যিনি বিদ্যুৎ চমকানো দেখছেন এবং বজ্রধ্বনির জন্য অপেক্ষা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। কয়েক সেকেন্ড থরথর অবস্থায় থাকার পর তারা গোলের আওয়াজ শুনতে পান।’

মেসি চতুর্থবার যখন ব্যালন ডি’অর পুরষ্কার জেতেন, তখন কে সেরা খেলোয়াড় এই প্রশ্নে সোলারির মতামত রীতিমতো বিতর্ক তৈরি করেছিল। তিনি বলেছিলেন, ‘মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে পার্থক্য হল ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডস। ক্রিস্টিয়ানো সেরা খেলোয়াড় কারণ, মেসি অন্য একধরনের ফুটবল খেলে।’

তিনি আরও বলেছিলেন, ‘তার সম্পর্কে একটা বিষয়ই সত্যি, তাহল অবিশ্বাস্য ব্যাপার। গত চার থেকে পাঁচ বছর তার যে অসাধারণ ধারাবাহিকতা, সেটা থামানো অসম্ভব। আসলে সে অন্যগ্রহের।’

কয়েক বছর আগে লা লিগা’র জন্য দেয়া এক সাক্ষাতকারে সোলারি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের সঙ্গে মেসির তুলনা করেন। যার মধ্যে ছিলেন পেলে ও ম্যারাডোনা।

অবশেষে, ২০১৬ সাল, তখন রিয়ালের ‘বি’ দলে কাজ করেন স্কোলারি, সেময় তার স্বদেশি রিয়াল মাদ্রিদের পক্ষে খেলতে পারেন বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘মেসি একটি যুগের সাক্ষী। কিন্তু আমাদের জন্য (রিয়াল) দুর্ভাগ্যজনক কারণ, এটা সে করছে বার্সেলোনায়। আশা করি, তিনি রিয়াল মাদ্রিদে আসবেন।’

মেসিকে নিয়ে ফ্যান সোলারির অন্য মন্তব্যগুলোর মধ্যে ছিল, ‘ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড মেসির। কিন্তু এর চেয়ে বেশি কিছুর দাবিদার তিনি। তবে আর্জেন্টাইন হিসেবে আমি খুবই খুশি। রিয়াল মাদ্রিদ সবসময় সেরাটা পেতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা মেসিকে পায়নি।’

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিওনেল মেসিলিড স্পোর্টসসোলারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদকবিরোধী অভিযানে ‘স্বস্তি’তে লালমনিরহাট

পরবর্তী

জামায়াত বিষয়ক মূল দাবিটাই অপূর্ণ

পরবর্তী

জামায়াত বিষয়ক মূল দাবিটাই অপূর্ণ

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, সেই শিক্ষক কারামুক্ত

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT