চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সে যেনো এক অন্য লেনন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সাক্ষাতকার
A A

অনুবাদ ঠিক মৌলিক কাজ নয়। কিন্তু অনুবাদের মধ্যে দিয়েই বিদেশী সাহিত্য সহজে পৌঁছায় পাঠকের কাছে। বিদেশী একটি মনোমুগ্ধকর সাহিত্যকে সবার কাছে উপযোগী করে গড়ে তুলতে পারে একজন অনুবাদকই। সেই কাজটিই এবার করেছেন রুদ্র আরিফ। এবারের বইমেলায় বাজারে এসেছে তার ‘আমার জন লেনন’ নামের বইটি।

বইটি মূলত অনুবাদধর্মী। এই বইটির মূল লেখক ছিলেন সিনথিয়া লেনন। তিনি জন লেননের স্ত্রী। কলেজ জীবন থেকেই জন লেননকে দেখেছেন সিনথিয়া। একসঙ্গে পাড়ি দিয়েছেন অনেকটা পথ। সেই পথের গল্পই উঠে এসেছে তার লেখা বইটিতে। লেখক বলেন, একজন মানুষ যখন বড় হয়ে যায় তখন আমরা কেবল তার সাফল্যের গল্প শুনি। কিন্তু এই সফল হওয়ার জন্য তাকে যে কতটা পথ অতিক্রম করে আসতে হয়েছে তা কিন্তু আমরা কেউ জানি না। নানান গুণ-অগুণ মিলিয়েই একজন মানুষ। জীবনানন্দের স্ত্রীর লেখা ‘মানুষ জীবনানন্দ’ বইটি থেকে যেমন আমরা জীবনানন্দ সম্পর্কে অনেক অজানা কথা জানি। এখানেও তেমনই যেন অন্য এক লেননকে দেখবো আমরা।

বিখ্যাত মানুষের যে জার্নি থাকে সেটাই মূলত উঠে এসেছে এই বইটির মধ্যে দিয়ে। কেউ হয়তো দেখা যাবে খুব সাধারণ একজন মানুষ ছিলো আবার কারো জীবন ছিলো খুবই জটিল। সেসবই আমরা জানতে পারি তাদের নিয়ে লেখা বইটি থেকে। এবারে অনুবাদধর্মী বইটি বেরোলেও লেখক বলেন, আমি মূলত সিনেমা নিয়েই কাজ করি। সেটা নিয়েই আরো বেশি কাজ করতে চাই।

Banglabid

তবে একজন লেখক হিসেবে পাঠকের কাছে তিনি চান, পাঠকরা যেন সবসময় বইয়ের কাছাকাছি থাকে। একই চাওয়া প্রকাশকের কাছেও। বইটি যেনো তিনি পাঠকের কাছে সমানভাবে ভাগ করে দেন।

অনুবাদের মধ্যে দিয়েই মূলত দেশের বাইরের সাহিত্য দেশের পাঠকের কাছে সহজলভ্য হয়ে উঠছে। ঠিক সেভাবেই দেশের সাহিত্য দেশের বাইরে ছড়িয়ে দিতে আমাদের অনুবাদ বিশেষ করে ইংরেজিতে অনুবাদের উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে বলেই মনে করেন এই লেখক। বলেন, আমাদের দেশের সাহিত্যভাণ্ডার অনেক সমৃদ্ধ। সেই সমৃদ্ধ ভাণ্ডারকে দেশের বাইরে ছড়িয়ে দিতে অনুবাদের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই যত বই পড়েছি তার অনেকগুলোই আমার মনে হয়েছে দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত।

এবারের বইমেলায় প্রকাশিত রুদ্র আরিফ অনূদিত ‘আমার জন লেনন’ বইটি প্রকাশ করেছে ভাষা চিত্র। সব্যসাচী হাজরার করা প্রচ্ছদে বইটির দাম ৫৫০ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT