চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফিকে হটিয়ে ভেলফি

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৩:৫৫ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৫
বিনোদন
A A

সেলফির জোয়ারে ভাসা ভারতীয়রা এখন সেলফি থেকে সরে এসে সাদরে আলিঙ্গন করছে এক নতুন ট্রেন্ড ভেলফি’কে। আর এই ভেলফি নিয়ে বলিউডের সালমান খানের মতো সুপারস্টার, স্পোর্টস হিরো থেকে শুরু করে কেজরিওয়ালের মতো রাজনীতিকরাও ডুবে আছেন।

ভেলভি হলো নিজেই নিজের ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা।

মোবাইলের এ নতুন অ্যাপস ব্যবহার করে অনেক তারকা নিজেদের ভিডিও পোস্ট করে যাচ্ছেন। কেউ জনপ্রিয় কোনো ছবির সংলাপে ঠোঁট মিলিয়ে কথা বলে আবার কেউ চাকরি প্রার্থীদের সাক্ষাৎকারের সময় করা প্রশ্নের উত্তরের মতো করে কথা বলে তা ভিডিও করে পোস্ট করছেন।

Banglabid

প্রযুক্তির এ নতুন ঝড় ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রিজকে তোলপাড় করেছে। বহু সুপারস্টাররা ভক্তদের জন্য ফেসবুকে নিজেদের ভিডিও পোস্ট করছেন। এই তালিকায় জনপ্রিয়তার তুঙ্গে আছেন ‘কিক’ খ্যাত সালমান খান, রকস্টার রণবীর, সোনাক্ষি সিনহা ও রিচা চাড্ডা।

১৯৭১ সালের একটি হিন্দি ছবির ডায়লগে সালমান ও সোনাক্ষির ডায়লগ যুক্ত করা একটি ছোট ক্লিপ ইন্সটাগ্রামে প্রায় ৭১ হাজার বারের বেশি দেখা হয়েছে ও লাইক পেয়েছে।

সম্প্রতি অ্যাকশন কিং অক্ষয় ফেসবুকে একটি ভিডিওতে তার ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ পেতে হলে ‘গাব্বার ইজ ব্যাক’ ছবির লাইনে ডাবিং করে ভিডিও পোস্ট করতে বলেন।

Reneta

ভেলফিতে পিছিয়ে নেই স্পোর্টস তারকরাও। কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের খুব জনপ্রিয় কয়েকটি ছবির লাইনে ডাবিং করে ফেসবুকে ভেলফি দিয়েছেন ক্রিকেটার যুব রাজ সিং। যা ১২ হাজারের বেশি লাইক পেয়েছে।

আরেকটি নতুন অ্যাপস হলো ‘আইওএস ফ্রেঙ্কলি মি’ যা নেট ব্যবহারকারীদের তাদের প্রিয় তারকা, ক্রিকেটার ও রাজনীতিকদের বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দেয়। আর তারকারাও ভিডিও ফাইলের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে থাকে।

দিল্লিতে এই বছরের প্রথম দিকে নির্বাচনের আগে বিশেষ রাজনৈতিক ব্যাক্তি অরবিন্দ কেজরিওয়ালসহ আম আদমি পার্টির প্রার্থীদের কাছে ভোটারদের করা প্রশ্নের হাজারো ভিডিও ফাইল এসেছিলো। আর নেতারাও প্রশ্নের উত্তর ভিডিও ফাইল পোস্ট করে দেন।

ভারতের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থীরা ভিডিও পোস্টের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে কথা বলেছেন। জনগণও ভেলফির মাধ্যমে নির্বাচন সংক্রান্ত তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

২০১৪ সাল ভারতে সেলভির জন্য ছিলো সেরা বছর। তবে এই বছর সেলভিকে হটিয়ে সেখানে স্থান দখল করেছে ভেলফি। স্মার্ট ফোনের নতুন অ্যাপস ‘দুবসম্যাসে’ ব্যবহারকারীরা কোনো সংলাপ বা গানে মুখাভিনয় করে তার ভিডিও পোস্ট করতে পারেন।

গত নভেম্বরে জার্মানের নতুন এই ‘দুবসম্যাস’ অ্যাপসটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়ে উঠে। এর ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী বিশ্বের ১৯২টি দেশে প্রায় ৫০ মিলিয়নের বেশিবার এই অ্যাপস ডাউনলোড করা হয়েছে।

এপ্রিলে ভরতে আসা নতুন ট্রেন্ড ভেলফির সহ-প্রতিষ্ঠাতা রামমোহন সুন্দারাম বলেন, এ ভেলফির মাধ্যমে আরো সহজে বলিউডের তারকাদের সঙ্গে তাদের ভক্তদের সম্পর্ক স্থাপন করা যায়।

তিনি আরো বলেন, সেলফি’র ট্রেন্ড সবসময়ই থাকবে। কিন্তু আমরা ভেলফির মাধ্যমে এক মজাদার পরিসর তৈরি করছি; যা দিয়ে সবাই আরো বেশি সম্পৃক্ত হতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলফিস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT