চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইন-রকমারি ‘সেরা পাঠক’ ২য় সপ্তাহের পুরস্কার প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
সেরা পাঠক দ্বিতীয় সপ্তাহের পুরস্কার বিতরণ

সেরা পাঠক দ্বিতীয় সপ্তাহের পুরস্কার বিতরণ

চ্যানেল আই অনলাইন ও রকমারি ডটকমের যৌথ উদ্যোগে ‘সেরা পাঠক-২০১৮’ দ্বিতীয় সপ্তাহে বিজয়ী অমিত বণিক ও সঞ্জয় সরকারের  হাতে পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম প্রকাশনীর (স্টল নং ৪৫৭) সামনে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী কাউসার সুইট, চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর আব্দুল্লাহ আল সাফি এবং অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আহসান কামরুল। এসময় রকমারি ডটকমের টিম মেম্বর মাহবুব জামান ও চ্যানেল আই অনলাইনের অনলাইন জার্নালিস্ট এরশাদ আলি উপস্থিত ছিলেন।

দ্বিতীয় সপ্তাহে বিজয়ী অমিত বণিক এবং সঞ্জয় সরকার দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও থাকেন জগন্নাথ হলে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাজী কাউসার আহমেদ সুইট বলেন, মেলা থেকে বইপ্রেমীরা যেন আরও বই কিনতে পারেন সেই লক্ষ্যে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আমাদের এই আয়োজন। প্রতি সপ্তাহে দুইজন পাঠক রিভিউ লিখে জিতে নিতে পারেন পুরস্কার কুপন। কুপনের মাধ্যমে তারা পছন্দের বই কিনতে পারবেন রকমারি ডটকম থেকে।

সেরা পাঠক দ্বিতীয় সপ্তাহের পুরস্কার বিতরণ
সেরা পাঠক দ্বিতীয় সপ্তাহের পুরস্কার বিতরণ

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’র প্রথম দিন থেকে শুরু হয় চ্যানেল আই অনলাইন-রকমারি ডটকম সেরা পাঠক-২০১৮। মেলা থেকে কেনা বইয়ের উপর ১০০ শব্দে মতামত লিখে [email protected] ঠিকানায় মেইল করতে বলা হয়। মেইল করে মন্তব্য জানানো ব্যক্তিদের মধ্য থেকে প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় দু’জন সেরা পাঠক।

তাদের প্রত্যেককে দেওয়া হয় রকমারির সৌজন্যে ৭৫০ টাকার বুক কুপন। যার মাধ্যমে রকমারি ডট কম থেকে পছন্দসই বই নিতে পারবেন। এই আয়োজন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কাঁচের দেয়াল’ নিয়ে বিপাকে অ্যাপল কর্মীরা

পরবর্তী

‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না’

পরবর্তী

'বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না'

তরুণের মৃত্যুর সূত্র ধরে

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT