চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেরোল ‘ইতি, তোমারই ঢাকা’, নভেম্বরে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বহু প্রতীক্ষার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। মুক্তির লক্ষ্যে সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর।

গেল বছর থেকেই একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এখন পর্যন্ত অন্তত বিশটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

সর্বশেষ গেল মাসেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ সিঙ্গাপুর, ভারত ও রাশিয়ায় অনুষ্ঠিত তিনটি উৎসবে দেখানো হয়েছে। সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর এবার দেশীয় দর্শকের জন্য ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। এমনটাই জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন।

তিনি জানান, দেশে মুক্তির আগে আমরা চেয়েছিলাম সমসাময়িক বিশ্বের ছবিগুলোর সাথে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এখন পর্যন্ত বেশকিছু নামিদামি চলচ্চিত্র উৎসবে দেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটি দেখানো হয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি, সব ঠিক থাকলে নভেম্বরে আমরা চলচ্চিত্রটি মুক্তি দিবো।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। এরপর ইন্দোনিশিয়া, রাশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাসহ ভারতের মুম্বাই, পুনে, জয়পুর, চেন্নাইয়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

ট্যাগ: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাইমপ্রেস টেলিফিল্মকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতানিম নূরনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসেন্সরসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুরুতর অসুস্থ কণ্ঠশিল্পী লিজা, হাসপাতালে ভর্তি

পরবর্তী

চীন থেকে ঘুরে এসে

পরবর্তী
চীন থেকে ঘুরে এসে-যুব ক্যাম্প

চীন থেকে ঘুরে এসে

সেই ক্রাইস্টচার্চে এবার টাইগার যুবারা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT