চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন থেকে পর্যটকদের ফিরিয়ে আনা হবে সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটককে সোমবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে প্রশাসন।

বুলবুলের প্রভাবে সাগর উত্তাল থাকায় শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়ায় আটকে পড়েন তারা।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। তবে এর প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে দেওয়া ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। রোববার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে ওইসব এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

সতর্ক সংকেতসহ বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখা গেছে। নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক আবুল হোসেন জানান, আগে থেকে রুম বুকিং দিয়েছিলাম, তাই এখানে এসে সময় পার করছি। তবে এ আবহাওয়াতে ভালোই লাগছে।

এখনো বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল। তবে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটক ভালো আছে বলে জানিয়েছেন সেন্টমার্টিনের ইউপি সদস্য হাবিবুর রহমান খান।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানিয়েছেন, শনিবার রাতের মধ্যে কক্সবাজারের সব মাছ ধরার ট্রলার ফিরে আসে সাগর থেকে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, কক্সবাজার বিমান বন্দর সচল রয়েছে। রোববার সবগুলো নিয়মিত ফ্লাইট ওঠানামা করছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটকের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। সোমবার আবহাওয়া পরিস্থিতি ভালো হলে তাদেরকে জাহাজে করে টেকনাফে নিয়ে আসা হবে। বুলবুলে কক্সবাজারে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, দমকা ও ঝড়ো হওয়া অব্যাহত থাকবে দুই দিন। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৪ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

ট্যাগ: বুলবুলসেন্টমার্টিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমিকাকে খুন করে নেপোলিয়ান ‘সাজলেন’ রাশিয়ার ইতিহাসবিদ

পরবর্তী

দুবাইয়ে ভবন নির্মাণে ‘বিরতি’র আহ্বান

পরবর্তী

দুবাইয়ে ভবন নির্মাণে ‘বিরতি’র আহ্বান

প্রস্তাবিত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনে খোদ চিকিৎসকদের আপত্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT