চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালের বিদায়, গ্রুপ সেরা কলম্বিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেনেগাল। সেনেগাল হারায় অন্য ম্যাচে জাপান পোল্যান্ডের বিপক্ষে হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে।

গ্রুপ এইচ থেকে চ্যাম্পিয়ন হল কলম্বিয়া। ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দ্বিতীয় জাপান। জাপান-সেনেগালের পয়েন্ট সমান। কিন্তু সেনেগাল হলুদ কার্ড পেয়েছে ৬টি, সেখানে জাপান ৪টি। বিশ্বকাপের ইতিহাসে ফেয়ার প্লের বিবেচনায় কোনো দলের বাদ পড়ার ঘটনা এই প্রথম।

প্রথমার্ধে কলম্বিয়া ৫৭ শতাংশ সময় বল দখলে রাখে। ৪৩ শতাংশ সময় বল দখলে রেখেও ভালোই জবাব দেয় সেনেগাল। তারা গোল হজম করে দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিটে।

প্রথম ৪৫ মিনিটে কলম্বিয়া সেনেগালের পেনাল্টি এরিয়ায় খুব একটা বল নিয়ে ঢুকতে পারেনি।

এর ভেতর আবার ১৭তম মিনিটে পেনাল্টি পায় সেনেগাল। কিন্তু রেফারি রিপ্লে দেখার সিদ্ধান্ত নিলে হতাশ হতে হয় দলটিকে। রিপ্লে দেখে রেফারি পেনাল্টি বাতিলের কথা জানান। বক্সের ভেতর কলম্বিয়ার ডেভিনসন সানচেজ ফেলে দেন সাদিও মানেকে। ভিডিওতে দেখা যায় সানচেজ বলেই পা লাগান।

ইনজুরি থেকে ঠিকমতো সেরে না ওঠা রদ্রিগেজ ৩৩তম মিনিটে বেরিয়ে যান। তার পরিবর্তে মাঠে আসেন লুইস মুরিয়েল।

দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই হয়েছে মাঝমাঠে। কেউ বল নিয়ে উপরেই উঠতে চায়নি। মাঝে যাও একটু আক্রমণ হয়েছে তাতে তেজ ছিল না।

৬৪তম মিনিটে সাদিও মানে সেনেগালের বিপজ্জনক সীমানায় ফ্রি-কিক নেন। শট নেয়ার সময় হালকা স্লিপ করেন। বল যায় বারের উপর দিয়ে।

কলম্বিয়ার মুরিয়েল ৬৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পান। বক্সে ঢুকে পড়েন। বল ছিল একটু সামনে। কাছে যেতে দেরি করে ফেলেন। ততক্ষণে সেনেগালের গোলরক্ষক খাদিম এনদিয়ায় চলে আসেন। আগের মিনিটেও মুরিয়েল একটি সুযোগ হাতছাড়া করেন।

ড্রয়ের আশায় থাকা সেনেগাল পিছিয়ে পড়ে ৭৪তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে শক্তিশালী হেড করেন ইয়েরি মিনা। বল মাটিতে ড্রপ করে জালে জড়ায়।

 

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের বিপক্ষে খেলছেন চন্দরপল-পুত্র

পরবর্তী

‘ভদ্র’ খেলে দ্বিতীয় রাউন্ডে এশিয়ার সবেধন জাপান

পরবর্তী

‘ভদ্র’ খেলে দ্বিতীয় রাউন্ডে এশিয়ার সবেধন জাপান

জাহানারার রেকর্ডের পর দাপুটে ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT