চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাপ্রধানের সাথে ভারত ও রাশিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৬৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল আজ সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

পরে রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে ৩ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তীতে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও রাশিয়ার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা আবেগভরে তাদের স্মৃতি রোমন্থন করেন এবং এই অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য তাদের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।

Banglabid

উল্লেখ্য, মঙ্গলবার ১৪ ডিসেম্বর উভয় প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আগামীকাল মহান বিজয় দিবস প্যারেড ২০২১ সহ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ভারত ও রাশিয়ার প্রতিনিধি দল দু’টি যথাক্রমে গত ১৩ এবং ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আগমন করেন।

সফরকালে প্রতিনিধি দল দু’টি সেনাবাহিনীর সিলেট সেনানিবাস এবং মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে তারা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসমুক্তিযুদ্ধসেনাবাহিনী প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

পরবর্তী

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মাদারীপুরে মামলা

পরবর্তী

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মাদারীপুরে মামলা

‘তলাবিহীন ঝুড়ি’ থেকে ৫০ বছরে সম্ভাবনার বাংলাদেশ

সর্বশেষ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT