চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি দেখবে তো এবারের বিপিএল?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:২২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিভিন্ন ক্রিকেটাররা বিপিএল খেলায় উল্লাস প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের চার আসরে বিপিএল সেঞ্চুরি দেখেছে ৯টি। যার ৭টি ছিল প্রথম দুই আসরে। পরের দুটি আসরে এসেছে মাত্র একটি করে। সময়ের সঙ্গে বিপিএল যেন সেঞ্চুরিখরার প্রতিশব্দ হয়ে উঠছে! চলতি আসরের ৪২টি ম্যাচ মাঠে গড়ালেও তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি কোন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৯৫ রান এসেছে চিটাগংয়ের সিকান্দার রাজার ব্যাটে।

বিপিএলের প্লে-অফ রাউন্ড মাঠে গড়িয়েছে শুক্রবার। এপর্বে রয়েছে দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ। ১২ ডিসেম্বরের ফাইনালসহ টুর্নামেন্টে ম্যাচ বাকি চারটি। এই চার ম্যাচে সেঞ্চুরি না এলে শূন্যের কোঠায় নেমে আসবে হিসাব! মিরপুরের উইকেটের যে আচরণ, তাতে শতকখরার শঙ্কাটা বড়ই হচ্ছে ক্রমে। অথচ বিপিএলের যাত্রাই হয়েছিল সেঞ্চুরি দিয়ে।

২০১২ সালে বিপিএলের প্রথম আসরে উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বরিশাল বার্নার্সের ক্রিস গেইল। সিলেট রয়্যালসের বিপক্ষে খেলেন ৪৪ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস। এক ম্যাচ পর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গেইল খেলেন ৬১ বলে ১১৬ রানের ইনিংস।

ওই আসরের তৃতীয় সেঞ্চুরিটি আসে আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন স্মিথের ব্যাটে। খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে খেলেন ৭৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস। তার একদিন পর সেঞ্চুরি হাঁকান ওপেনিংয়ে গেইলের সঙ্গী আহমেদ শেহজাদ। ৪৯ বলে ১১৩ রানের ইনিংস খেলেন দুরন্ত রাজশাহীর বিপক্ষে। প্রথম আসরে চারটি সেঞ্চুরিই হয় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে সেঞ্চুরি দেখেছিল তিনটি। প্রথমটি করেন খুলনা রয়্যাল বেঙ্গলসের শাহরিয়ার নাফীস। খুলনার মাঠে ৬৯ বলে খেলে ১০২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান। পরের দুটি শতক হয় মিরপুরে। খুলনার বিপক্ষে মাত্র ৫৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ আশরাফুল। তিন দিন পর সেঞ্চুরি হাঁকান সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা গেইল। সিলেটের বিপক্ষে ৫১ বলে করেন ১১৪।

২০১৫ সালে চতুর্থ আসরে একমাত্র সেঞ্চুরিটি করেন বরিশাল বুলসের ওপেনার এভিন লুইস। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৫ বলে ১০১ রান করে থাকেন অপরাজিত। আর গত আসরে একমাত্র সেঞ্চুরিটি ছিল রাজশাহী কিংসের ক্রিকেটার সাব্বির রহমানের। তৃতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। বরিশাল বুলসের বিপক্ষে খেলেন ৬১ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস। সাব্বিরের সেঞ্চুরির পরও অবশ্য ম্যাচটা হেরেছিল রাজশাহী।

পঞ্চম আসরে সেঞ্চুরির একমাত্র সম্ভাবনা জাগিয়েছিলেন সিকান্দার রাজা। খুব কাছে গিয়েও অবশ্য পারেননি। চট্টগ্রামে সিলেট সিক্সার্সের বিপক্ষে স্বাগতিকদের হয়ে ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলে ফেরেন এই জিম্বাবুইয়ান। ইনিংসের ৪ বল বাকি ছিল তখনও।

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সৃজনশীল হলে বেঁচে থাকা যায়’

পরবর্তী

টিকে থাকতে মাশরাফীদের চাই ১৬৮

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, মাশরাফি ও অন্য খেলোয়াড়রা আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকে থাকতে মাশরাফীদের চাই ১৬৮

Elderly woman receiving award from dignitaries at a formal event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী উন্নয়ন একাডেমি নোবেলের দাবিদার: ইঞ্জিনিয়ার মোশাররফ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT