চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই মারাকানায় ফিরছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পাঁচ বছর। সময়ের ব্যবধানে খুব কম নয়। তবে অনেকটা সময় পেরিয়ে গেলেও মারাকানাকে ভোলার কথা নয় লিওনেল মেসির। ২০১৪ সালে ব্রাজিলের এই স্টেডিয়ামেই বিশ্বকাপের অধরা শিরোপা জেতার সুযোগ যে হারিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

২০১৪ সালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে দারুণ খেলেও গোল মিসের মহড়ায় ১-০তে হেরে শিরোপার স্বপ্ন বিজর্সন দিতে হয় অ্যালেসান্দ্র সাবেলার শিষ্যদের।

বিশ্বকাপের পর আরও দুটি ফাইনালে আর্জেন্টিনাকে তুলেছিলেন মেসি। তবে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারই সঙ্গী হয় আকাশী-নীলদের। দুবারই টাইব্রেকারে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের।

Banglabid

পাঁচ বছর পর সেই মারাকানায় ফিরছেন মেসি। এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবেন দিবালা-সেলসোরা।

তবে ভেনেজুয়েলার বিপক্ষে সহজ হবে না আর্জেন্টিনার লড়াই। গত মার্চে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড ওয়াডা মেত্রোপলিটানোয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। চলতি কোপা আমেরিকায় এমনিতেই আকাশী-নীলদের পারফরম্যান্স যাচ্ছেতাই, সেমিতে উঠতে হলে তাই নিজেদের সেরাটাই দিতে হবে মেসি-আগুয়েরোদের।

কলম্বিয়ার কাছে হার দিয়ে কোপা আমেরিকা শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে পড়ার হুমকির মুখে ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-ভেনেজুয়েলাকোপা আমেরিকা-২০১৯মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপে প্রচণ্ড গরমে স্পেনে ভয়াবহ দাবানল

পরবর্তী

শ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা: ইতিহাস কী বলছে?

পরবর্তী

শ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা: ইতিহাস কী বলছে?

‘শৃঙ্খলা ভাঙায়’ আফতাবকে দেশে পাঠাল আফগানিস্তান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT