চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই জমজ শিশুরা ভিকারুননিসায় ভর্তির সুযোগ পেল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৯:৫১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২১
- সেমি লিড, আদালত
A A

হাইকোর্টের আদেশের পর অবশেষে সেই জমজ শিশুদের ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ দিয়ে নোটিশ দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

রোববার এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুন নাহার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রভাতি ও দিবা শাখার (বাংলা ও ইংরেজি মাধ্যম) ২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে যমজ বোন হিসেবে আবেদনকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি স্কুল ও কলেজে সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালার ১৭ অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বোর্ডের নির্দেশনা এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৯ জন যমজ বোনকে (যারা লটারীতে নির্বাচিত হয়নি) ১ম শ্রেণিতে ভর্তির সুযোগ প্রদান করা হয়েছে। নির্বাচিত ছাত্রীদের ভর্তির জন্য অনলাইনে ভর্তি ফরম পূরণ করে ও ভর্তি ফি পরিশোধ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

এই নোটিশে নির্বাচিত শিক্ষার্থীদের আগামি ২৩ আগস্ট সকাল ১০ টা থেকে ২৪ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান, ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে বলা হয়েছে। আর পূরণকৃত ভর্তি ফরম ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত (প্রভাতি) এবং দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত (দিবা) শাখায় জমা দিয়ে একই সময়ে বই বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে।

২০২১ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল এন্ড  কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ১৯ জমজ শিশু ছিল। পরবর্তীতে এই জমজ শিশুদের মধ্যে থেকে একজন করে লটারিতে ভর্তির সুযোগ পায় আর একজন করে ভর্তি বঞ্চিত হয়। এরপর ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয় যাতে ১৯ জমজ শিশুর দুজনকেই ভর্তির সুযোগ দেয়া হয়। কিন্তু এবিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় জমজ শিশুদের অভিভাবকদেরর পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে গত ১০ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ১৯ জমজ শিশুকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির নির্দেশ দেন।

করোনাভাইরাস

Reneta

হাইকোর্টের শুনানিতে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাসমিয়া প্রধান হাইকোর্টকে বলেন, ‘মাই লর্ড, জমজ এই শিশুদের সুস্থ মানসিক বৃদ্ধি ও বিকাশের জন্য একসঙ্গে থাকা খুবই জরুরি। কারণ, তাদের  চাওয়া পাওয়া প্রায় একইরকম। আমার নিজেরও জমজ বাচ্চা আছে। আমি দেখেছি, তাদেরকে যদি আলাদা কিছু দেওয়া হয় বা আলাদা পরিবেশে রাখা হয়, তারা এক ধরনের মানসিক সমস্যায় ভোগে। তাদের মধ্যে খারাপ প্রভাব পড়ে। এসব যুক্তি শুনে হাইকোর্ট ২০২১ শিক্ষাবর্ষে ১৯ জমজ শিশুকে ভিকারুননিসা নূন স্কুল এন্ড  কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি নিতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীজমজ শিশুশিক্ষার্থীসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT