চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজদের মন ভেঙে জয়ে ফিরল মেসিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ, কোপা আমেরিকার মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে ড্র, গত তিন সপ্তাহে টানা তিন ড্রয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। উরুগুয়েকে হারাতেই হবে, এমন সময়ে টানাটানির এক জয়ে ড্রয়ের চক্র থেকে বেরিয়ে এলো লিওনেল মেসির দল।

শনিবার ভোরে ব্রাসিলিয়ায় গারিঞ্জা স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির মুখে হাসি ফোটানো গোলটি করেছেন গুইডো রদ্রিগুয়েজ, বল উড়ে এসেছিল মেসির দারুণ এক বাঁকানো কিক থেকে।

দরকারি জয়টি দিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট মেসিদের। সমান পয়েন্টে গোলপার্থক্যে দুইয়ে চিলি। ৩ পয়েন্টে তিনে প্যারাগুয়ে, তবে তারা ম্যাচ খেলেছে একটি কম। এক ম্যাচ খেলা উরুগুয়ে এখনও কোনো পয়েন্ট যোগ করতে পারেনি। দুই ম্যাচ খেলা বলিভিয়ার পাশেও শূন্য।

Banglabid

চিলির বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে আসর শুরু করা আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই খাতা খোলে। ১৩ মিনিটে বাঁ-প্রান্ত থেকে মেসির বাঁকানো ক্রস জায়গামতো রদ্রিগুয়েজের মাথায় যেয়ে পড়ে, লাফিয়ে সেটি জালে জড়িয়ে দেন এ মিডফিল্ডার। জাতীয় দল জার্সিতে তার প্রথম গোল।

উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা অষ্টম মিনিটে মেসির শটে দেয়াল হয়ে না দাঁড়ালে অবশ্য তখনই খাতা খুলতে পারত আর্জেন্টিনা। খানিক পর ক্রিস্টিয়ান রোমোরোর হেডও আটকান মুসলেরা।

মুসলেরা এদিন যেন প্রাচীর হয়ে উঠেছিলেন। ২৮ মিনিটে নাহুয়েল মোলিনার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ঠেকান এ গোলরক্ষক। তাতে ১-০তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা নিশ্চিত হয় কাভানি-সুয়ারেজদের।

Reneta

মধ্যবিরতির পর ফিরে আর্জেন্টিনা আক্রমণাত্মক ধারা বজায় রাখে। উরুগুয়েও একটু গুছিয়ে ওঠে। ৭০ মিনিটে সমতার সুযোগ হাতছাড়া করেন এডিনসন কাভানি। পরের মিনিটে একই পথে হাঁটেন লুইস সুয়ারেজ।

শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা মেসিকে কয়েকবার প্রতিহত করেন উরুগুয়ে ডিফেন্ডাররা। দুবার তো বক্স পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু ব্যবধান বাড়ানো গোলটি আর আনতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১মেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু শনিবার

পরবর্তী

ব্রাজিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ

পরবর্তী

ব্রাজিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT