বিনোদন

সুস্মিতার মেয়ের আঠারোতে পা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

সুস্মিতার মেয়ে রিনির বয়স আঠারো হলো। আর এই বিশেষ মুহূর্ত উদযাপনের কিছু ছবি টুইটারে দিলেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

সুস্মিতার দুই মেয়ে রিনি এবং আলিশা। দুজনকেই দত্তক নিয়েছিলেন তিনি। মেয়েদের নিয়েই সুস্মিতার পরিবার।

টুইটারে মেয়ের জন্মদিনের ছবির ক্যাপশনে তিনি একটি নোট লিখেছেন: আমার প্রথম ভালোবাসার বয়স ১৮ হলো। মা হিসেবেও আমার বয়স ১৮ হলো। দারুণ সময় কেটেছে! শুভ জন্মদিন আমার রিনি সোনা। প্রাপ্তবয়স্কদের দলে স্বাগতম। সৃষ্টিকর্তা তোমার জীবনকে সুস্বাস্থ্য, সুখ এবং সাহসে ভরিয়ে তুলুক। মা তোমাকে অনেক ভালোবাসে।

ছবিতে কালো পোশাকে সুস্মিতা একটি রেড ওয়াইন নিয়ে বসেছিলেন। আর মেয়ে রিনির পরনে ছিল পিচ রঙ এর পোশাক। ছবিতে সুস্মিতার ৮ বছর বয়সী মেয়ে আলিশাও ছিল। সুস্মিতার বয়স যখন ২৫ ছিল, তখন তিনি রিনিকে দত্তক নিয়েছিলেন। এরপর ২০১০ সালে তিনি মেয়ে আলিশাকে দত্তক নেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:সুস্মিতা সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…