চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুস্থ সমালোচনা’ হলে সবার জন্য ভালো: মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাছাইপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার অনিশ্চিত করে দিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ওই ম্যাচে সিনিয়র তিন ক্রিকেটারের নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছিল। সব জায়গায় থেকেই খেলোয়াড়দের দিকে আসছিল সমালোচনার তীর। শঙ্কা উড়িয়ে পরের দুম্যাচ জিতে টাইগাররা ঠিকই কেটেছে সুপার টুয়েলভের টিকেট।

প্রাথমিক লক্ষ্যে পৌঁছাতে পেরে তৃপ্ত মাহমুদউল্লাহ রিয়াদ, ক্ষুধা বেড়েছে আরব আমিরাতে মূলপর্বে ভালো করার। একইসঙ্গে অভিমানীও তিনি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আবেগী হয়ে পড়েন অধিনায়ক।

‘সমালোচনা আমাদের স্পর্শ করে, আমরাও মানুষ। আমাদের পরিবার আছে। আমাদের বাবা-মা রাও বসে থাকেন টিভির সামনে। আমাদের বাচ্চারাও খেলা দেখে। তারাও মন খারাপ করে।’

Banglabid

‘সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন মানুষের হাতের নাগালে। সবার মোবাইলে আছে। সমালোচনা তো হবেই। আমরাও আশা করি সমালোচনা হোক। আমরা খারাপ খেলেছি সমালোচনা হবেই। কিন্তু সমালোচনার মাধ্যমে কেউ কাউকে ছোট করে ফেলে সেটা কিন্তু খারাপ লাগে।’

‘অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি।’

‘সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো। আমরাও অনুভব করি। বাংলাদেশের জার্সিটা যখন আমরা গায়ে দেই, তখন আমাদেরও সম্মান অনুভব হয়। আমরা দেশের জন্য কতটুকু করি।’

Reneta

প্রথম ম্যাচ হারের পর তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ, গণমাধ্যম, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনও মিডিয়ার সামনে কড়া সমালোচনা করেছেন ক্রিকেটারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপাপুয়া নিউগিনিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ মাসেই স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭০, মৃত্যু ১

পরবর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭০, মৃত্যু ১

ফাইল ছবি

দেশে একদিনে সাড়ে ৭ লাখের বেশি ভ্যাকসিন প্রয়োগ

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT