চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষমা স্বরাজের মৃত্যুতে বিমর্ষ তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত মারা যান। সুষমার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন বলিউডসহ ভারতীয় তারকারা।

অর্জুন কাপুর লিখেছেন, ভারত একজন অসাধারণ নেতা, মন্ত্রী এবং ব্যক্তিকে হারালো। তার আত্মার শান্তি কামনা করছি।

রিতেশ দেশমুখ লিখেছেন, ভারতের জন্য অনেক বড় ক্ষতি। একজন দেশপ্রেমী, ভালো বক্তা এবং নেতা সুষমা স্বরাজ আর নেই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সব ভারতীয়ের প্রয়োজনে সবসময় পাশে ছিলেন। পরিবার, কাছের মানুষ এবং ভক্তদের জন্য সমবেদনা।

বোম্যান ইরানি লিখেছেন, তিনি ছিলেন প্রকৃতির একজন শক্তি। অল্প বয়সে চলে গেলেন। অসময়ে এমন চলে যাওয়ার খবরে মন খারাপ। দেশের ক্ষতি হয়ে গেল।

একতা কাপুর লিখেছেন, কমবয়সে সুষমা জির অনেক সমর্থন পেয়েছি। তিনি আমাকে পুরস্কৃত করছেন এমন ছবি এখনও আমার পুরো অফিসের দেয়ালে লাগানো। আমাকে হাতে ধরে সব শেখানো একজন মানুষের চলে যাওয়ায় খুব মন খারাপ। নারীদের উচিত অন্য নারীকে সফল হয়ে উঠতে সাহায্য করা। ধন্যবাদ। শান্তিতে থাকুন।

জাভেদ আখতার লিখেছেন, সুষমা জির চলে যাওয়ায় খুব মন খারাপ। সংগীত জগত আপনার কাছে ঋণী হয়ে থাকবে। আপনি অন্যরকম একজন মানুষ ছিলেন। আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।

Reneta

শাবানা আজমি লিখেছেন, সুষমা স্বরাজের চলে যাওয়ায় শোকাহত। রাজনৈতিক মত ভিন্ন হলেও তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল।

লতা মঙ্গেশকর লিখেছেন, সুষমা স্বরাজ জি’র আকস্মিক মৃত্যুতে গভীরভাবে অবাক এবং শোকাহত। তিনি একজন সৎ, সংবেদনশীল ও নিঃস্বার্থ মানুষ ছিলেন। গান ও কবিতার সমঝদার ছিলেন। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে মন থেকে স্মরণ করা হবে।

পরিণীতি চোপড়া লিখেছেন, ‘আমিও আমবালা কান্ট এর মেয়ে, সুষমা জি’র মতোই। আমাদের ছোট শহর থেকে একজন নারী এত বড় পর্যায়ে গিয়েছেন, এই বিষয়টি নিয়ে আমি সবসময়েই গর্ব বোধ করি। আপনি আমার অনুপ্রেরণা।

সঞ্জয় দত্ত লিখেছেন, শান্তিতে থাকুন সুষমা জি। তার চলে যাওয়ার খবরে বিস্মিত এবং শোকাহত। তিনি সবসময়েই আমার কাছের মানুষ ছিলেন। তার পরিবার এবং পুরো দেশের জন্য হৃদয় থেকে সমবেদনা জানাই।

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় রাত নয়টার পর স্বজনেরা তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একতা কাপুরপরিণীতি চোপড়ালতা মঙ্গেশকরলিড বিনোদনশাবানা আজমিসঞ্জয় দত্তসুষমা স্বরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT