চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যু: মিডিয়ায় রিয়ার সাক্ষাৎকারের প্রভাব কি তদন্তে পড়বে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
বিনোদন
A A

গণমাধ্যমে দেয়া রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকারগুলো নিয়ে দুই ভাগ হয়ে গেছে জনগণ। অনেকেই মনে করছেন রিয়া মিথ্যা গল্প বানিয়ে বলছে। আবার কেউ কেউ বলছেন দুই পক্ষেরই কথা বলার অধিকার আছে। তবে প্রশ্ন উঠেছে রিয়ার এসব সাক্ষাৎকারের কোনো প্রভাব তদন্তে পড়বে কিনা! বিশেষ করে সাক্ষাৎকার প্রচারের মাত্র একদিন পরেই সিবিআই রিয়াকে তলব করায় বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে।

সিনিয়র আইনজীবী রিজওয়ান মারচেন্ট এই প্রসঙ্গে বলেন, ‘কোনো মামলা সম্পর্কে মিডিয়ায় কারও কথা বলায় কোনো নিষেধাজ্ঞা নেই। এটার কোনো প্রভাব মিডিয়ায় পড়ার কথা না, পড়বেও না। কারণ সিবিআই তাদের কাছে থাকা তথ্য দিয়ে তদন্ত করবে। তদন্ত সম্পর্কে এবং সিবিআই ও ইডির কাছে থাকা তথ্য সম্পর্কে রিয়া অনেক কিছু জানে। তাকে যেসব প্রশ্ন করা হবে, তিনি সেগুলোর উত্তর দিতে বাধ্য। মিডিয়ায় মুখ খোলায় রিয়া প্রস্তুতি নেয়ার সময় পাচ্ছে। কিন্তু তার মুখ খোলা কোনো অপরাধ নয়। সিবিআইয়ের ওপর আস্থা আছে। আশা করি সুষ্ঠু তদন্ত হবে।’

অ্যাডভোকেট অশোক সারাওগি বলেন, ‘সাক্ষাৎকারে রিয়া কিছু বিষয় স্বীকার করেছেন যেগুলো তদন্তের কাজে লাগবে। কারণ মিডিয়ায় তাকে কিছু বলতে জোর করা হয়নি। তিনি যা যা বলেছেন সেগুলো অস্বীকার করতে পারবেন না। এসব তথ্য তার বিরুদ্ধে  যেতে পারে।

অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকি বলেন, ‘রিয়া মূল সন্দেহভাজন হওয়ায় তাকে যে কোনো সময় গ্রেপ্তার করার ক্ষমতা আছে সিবিআইয়ের। কিন্তু এখনও তা করা হয়নি। তাই তিনি মানুষের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। তার এই কাজে কোনো আইনভঙ্গ হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডমৃত্যুরহস্যরিয়া চক্রবর্তীলিড বিনোদনসুশান্তসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT