চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ওভারে লঙ্কানদের হারিয়ে শেষ হাসি অজিদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ছয় বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৯ রান। মার্কাস স্টয়নিসের তৃতীয় বলে ব্যাটার পাথুম নিশাঙ্কাকে ফেরালে শেষ ৩ বলে সমীকরণ দাঁড়ায় ১২ রানের। এঅবস্থায় থেকে লঙ্কানদের আশা জাগায় বোলার চামিরা ও থিকসেনা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে অভিজ্ঞ অজিদের সঙ্গে সেখানে পারেনি সফরকারী দল। রোববার সিডনিতে লঙ্কানরা টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে সুপার ওভারে।

অজিরা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দেয়। রোমাঞ্চ জাগানো শেষ ওভারে ৮ উইকেটে ম্যাচ ড্র করে লঙ্কানরা। সুপারওভারে দাসুন শানাকার দল মাত্র ৬ রানের লক্ষ্য ছুড়ে দিলে দুই অজি ব্যাটার ম্যাক্সওয়েল ও স্টয়নিস ৩ বল হাতে রেখেই তা পেরিয়ে যায়।

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এডাম জাম্পা ও জশ হ্যাজলউড তোপে লড়াই জমাতে পারেনি সফরকারীরা। বৃষ্টি আইনে ২০ রানের জয়ে এগিয়েছিল অস্ট্রেলিয়া। আজ সুপার ওভারে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকল স্বাগতিক দল। ম্যাচ সেরা হয়েছেন অজি পেসার জশ হ্যাজলউড।

Banglabid

১৬৪ রানের বড় লক্ষ্যে প্রথম ম্যাচের মত ভালো শুরু পায়নি শ্রীলঙ্কা। প্রথম ওভারে উইকেট হারানো সফরকারীরা ২৫ রান তুলতেই হারায় সেরা তিন ব্যাটারকে। ধুকতে থাকা দলের হাল ধরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। শেষ ওভারে ফেরার আগে ৫৩ বলে খেলেন ৭৩ রানের ইনিংস।

মাঝের দিকে প্রয়োজনের তুলনায় ব্যাট হাতে ব্যর্থ হন চান্দিমাল, করুণারত্নে ও চারিথ আসালাঙ্কা। অধিনায়ক দাসুন শানাকার ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৪ রান। ঝিমিয়ে ঝিমিয়ে এগোনো দলকে গতি দিয়ে শানাকা ফিরলেও ৬ বলে ১৯ রানের প্রয়োজন হয় লঙ্কানদের।

শেষ ওভারে রোমাঞ্চ ঠিকঠাকভাবে উতরে যান দুই বোলার মহেশ থিকসেনা ও দুশমন্থ চামিরা। মার্কাস স্টয়নিসকে চার-ছক্কায় উড়িয়ে ম্যাচ ড্র করেন দুই টেলএন্ডার। শেষে সুপার ওভারে জয় পায় অস্ট্রেলিয়া।

Reneta

এরআগে, টস হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। তিনে নামা জশ ইংলিশ ৩২ বলে করেন ৪৮ রান। সর্বোচ্চ দলীয় স্কোর গড়তে হাঁকান পাঁচটি চার। রান পেলেও নামের সুবিচার করতে পারেননি দুই সিনিয়র স্মিথ ও ম্যাক্সওয়েল।

শেষের দিকে ম্যাথু ওয়েডের ৪ বলের ঝড়ে দেড়শ পার করে অজিরা। উইকেট কিপার ব্যাটার ১৩ রান করতে হাঁকান একটি করে চার ও ছক্কা। ব্যাটারদের দিনে দুটি উইকেট নেন দুশমন্থ চামিরা। ৪ ওভারে ৩১ রানে ম্যাক্সওয়েলকে ফেরান মহেশ থিকসেনা। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৩ রানে নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিশানাকাসুপার ওভারস্টয়নিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিয়েতনামে ১৫ ফেব্রুয়ারি থেকে চলবে আন্তর্জাতিক ফ্লাইট

পরবর্তী

ভালোবাসার দিনে সাইফের কণ্ঠে বিরহী গান

পরবর্তী

ভালোবাসার দিনে সাইফের কণ্ঠে বিরহী গান

সতীর্থকে ‘থু থু’ মেরে আলোচনায় রোনালদো

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT