চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দর হোক এ আনন্দযাত্রা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:৪৭ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
সম্পাদকীয়
A A
ঈদযাত্রা

বৃহস্পতিবার ছিল ঈদুল ফিতরের সরকারি ছুটির আগে শেষ কর্মদিবস। শনিবার সম্ভাব্য ঈদ ধরে আগেই শুক্র, শনি ও রবিবার ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেই ছুটি হয়ে যাওয়ায় বলতে গেলে দুই সপ্তাহ আগ থেকে অনেকটাই ফাঁকা হয়ে যায় রাজধানী ঢাকা। তবে তার চূড়ান্ত রূপ পায় আজ।

শেষ কর্মদিবসে তাই সড়ক, রেল, নৌ এমনকি আকাশ পথেও রাজধানী ছাড়তে দেখা গেছে লাখ লাখ মানুষকে। ঘরমুখো মানুষের জন্য স্পেশাল বাস, নতুন ট্রেন, বাড়তি লঞ্চ যুক্ত করায় অন্যান্য বছরের তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছে তারা। বিশেষ করে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ছিল সুশৃঙ্খল পরিবেশ।

অবশ্য সড়কের পরিস্থিতি গত বছরের তুলনায় এবার ভিন্ন। সড়ক ও সেতুমন্ত্রী বারবার দাবি করেছেন, রাস্তায় কোনো যানজট নেই। কিন্তু বাস্তবতার সাথে তার দাবির মিল পাওয়া যায়নি। বলতে গেলে এবার সড়ক পথেই সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে ঘরমুখো মানুষকে। এজন্যই রাজধানীর গাবতলী, মহাখালী আর সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষা করতে হয়েছে অসংখ্য মানুষকে।

Banglabid

আমরা জানি, ঘরে ফেরার এতো এতো কষ্টের পরও গ্রামে গিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দ সীমাহীন। সেই আনন্দের কাছে এমন কষ্ট খুবই তুচ্ছ একটা বিষয়। আরো একটা বিষয় নিশ্চিত করেই বলা যায়, পৃথিবীর অন্য কোনো দেশে কোনো উৎসবে এতো মানুষ এক সাথে গ্রামে যায় না। আর যখন এটা হয়, তখন যাত্রা পথে কিছুটা কষ্ট অস্বীকার করার উপায় নেই।

অর্থনীতির নানা মানদণ্ডে বিশ্বের বহুদেশ থেকে অনেক অনেক পিছিয়ে থাকলেও একটা জায়গায় বাংলাদেশ অনেক এগিয়ে। তা হলো সুখী জাতি হিসেবে পরিচিতি। নানান সীমাবদ্ধতার মধ্যেও প্রিয়জনদের নিয়ে সুখে থাকার চেষ্টা আছে।

আর এ কারণেই ২০১২ সাল থেকে শুরু হওয়া জাতিসংঘের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে’ বরবরই ভালো অবস্থানে থেকেছে বাংলাদেশ। এ বছরও ১১৫তম অবস্থান ছিল বাংলাদেশের। যদিও মানুষের কল্যাণ, আয়, স্বাধীনতা, আস্থা, আয়ু ও বদান্যতা এসব উপাদানের ভিত্তিতে করা সেই সুখের তালিকায় অনেকটাই পিছিয়ে প্রতিবেশি দেশ ভারত (১৩৩তম)।

Reneta

আমাদের চাওয়া, এই আনন্দ-উৎসবেও সেই সুখের প্রতিফলন থাকুক। প্রিয়জনদের নিয়ে কাটুক ‍সুন্দর সব মুহূর্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল ফিতরপবিত্র ঈদুল ফিতর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT