চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইফট নেটওয়ার্ক হ্যাক করেই বাংলাদেশের রিজার্ভ চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

ব্রিটিশ নিরাপত্তা সহায়তা প্রতিষ্ঠান বি এ ই সিস্টেমস এর বিশেষজ্ঞরা মনে
করছেন, বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনার কেন্দ্রে থাকা সুইফট নেটওয়ার্ক
হ্যাকিংয়ের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন
ইউএস ডলার চুরি হয়েছে।

তিন হাজার আর্থিক প্রতিষ্ঠানের যৌথ মালিকানাধীন
ব্রাসেলসভিত্তিক সুইফট জানিয়েছে, তারা তাদের ক্লায়েন্টদের সফটওয়্যারে
ম্যালওয়্যার বসানোর চেষ্টার বিষয়ে সচেতন ছিলো। এ কারণে সতর্কবার্তা জারীর
পরিকল্পনার কথাও জানিয়েছে সুইফট।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান সুইফট মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যার মধ্যে কিছু সংখ্যক এলিয়ান্স এ্যাক্সেস (জোটবদ্ধ প্রবেশ) সফটওয়্যার ব্যবহার করে। আর এই সফটওয়্যারে ম্যালওয়্যার ঢুকিয়েই এ বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশের টাকা চুরি করা হয় বলে জানায় বি এ ই।

Banglabid

বিশ্বব্যাপি আন্তব্যাংকিং আর্থিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক সুইফট এর গ্রাহকদের সফটওয়্যার ‘এলিয়ান্স এক্সেস’এর অপব্যবহার করে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে যে ম্যালওয়্যার বসিয়েছিলো তার সন্ধান পাওয়ার ধারণার কথা জানিয়েছেন বিএই বিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা বিষয়ক বৃহৎ ব্যবসায়ি সংগঠন বি এ ই-’র এই তথ্য প্রকাশের পরই সফটওয়্যার আধুনিকীকরণের পাশাপাশি সতর্কতার কথাও জানায় সুইফট।

সুইফট-এর মুখপাত্র নাতাশা ডেটেরান রয়টার্সকে বলেন, ম্যালওয়্যারকে বাধা দিতে আরও আধুনিক সফটওয়্যার চালু করার হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সতর্কতাও জারি করা হবে।।

Reneta

বি এ ই বিশেষজ্ঞরা বলেছেন, হ্যাকাররা তাদের কার্যক্রম লুকিয়ে রাখতে এবং অর্থ তুলে নেওয়ার বিষয়টি প্রকাশে বিলম্ব ঘটাতে ম্যালওয়্যারটি ব্যবহার করেছিলো।

সাইবার অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে ৯৫১ মিলিয়ন ইউএস ডলার অবৈধভাবে ট্রান্সফারের চেষ্টা করেছিলো। তবে বেশিরভাগ লেনদেন শেষ পর্যন্ত আটকে দেওয়া যায়। তারপরও চুরি হয়ে যায় ৮১ মিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় মাহমুদুর রহমান ৫ দিনের রিমান্ডে

পরবর্তী

খালেদার আত্মপক্ষ সমর্থন ৫ মে

পরবর্তী

খালেদার আত্মপক্ষ সমর্থন ৫ মে

নিহতদের একজন ড্যান মজিনার সাবেক প্রটোকল অফিসার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT